খেলা

রঞ্জি ট্রফির দল ঘোষণা করল বাংলা

Bengal announced the Ranji Trophy team

Truth Of Bengal: আগামী রঞ্জি ট্রফির প্রথম ২ ম্যাচের দল ঘোষণা করল বাংলা। আর বাংলা দলে নাম নেই বাংলা তথা ভারতীয় দলের পেসার মহম্মদ সামির। সামি নিজেই বলেছিলেন, বাংলা দলের হয়ে কয়েকটা ম্যাচে খেলে ভারতীয় দলে ফিরতে চান। কিন্তু শোনা যাচ্ছে, সামি এখনও পুরোপুরি ফিট নন সেই কারণে দলে নেই।

১১ অক্টোবর বাংলা লখনউয়ে প্রথম ম্যাচ খেলবে উত্তরপ্রদেশের বিরুদ্ধে। অভিমন্যু ঈশ্বরণ এই মুহূর্তে লখনউয়েই রয়েছেন, ইরানি ট্রফিতে ব্যাট হাতে ১৯১ রান করেছেন তিনি। তাঁর সঙ্গে মুকেশ কুমারও ইরানিতে খেলছেন। তাঁরা লখনউয়েই বাংলা দলের সঙ্গে যোগ দেবেন। মুকেশ কুমারও দলে রয়েছেন। মুকেশ যদি নিউজিল্যান্ড টেস্ট সিরিজে ভারতীয় দলে ডাক পান সেক্ষেত্রে তাঁকেও পাবে না বাংলা। বাংলা দলকে নেতৃত্ব দেবেন অনুষ্টুপ মজুমদার।  এরপর বাংলা ঘরের মাঠে ইডেনে ১৮ অক্টোবর নামবে বিহারের বিরুদ্ধে । বাংলা দলে ফিরেছেন ঋদ্ধিমান সাহা ও সুদীপ চট্টোপাধ্যায়। প্রথম একাদশে অভিষেক পোড়েলও থাকবেন, এটা নিশ্চিত। সেক্ষত্রে উইকেটকিপিং কে করবেন সেইদিকে নজর থাকবে।

ঘোষিত দল-

অনুষ্টুপ মজুমদার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপ কুমার ঘরামি, শাহবাজ আহমেদ, অভিষেক পোড়েল (উইকেটকিপার), ঋত্ত্বিক চট্টোপাধ্যায়, আভিলিন ঘোষ, শুভম দে, আকাশ দীপ, মুকেশ কুমার, সুরজ সিন্ধু জয়সওয়াল, মহম্মদ কাইফ, প্রদীপ্ত প্রামাণিক, আমির গনি, যুধাজিৎ গুহ, রোহিত কুমার, ঋষভ বিবেক।

Related Articles