‘জুনিয়র ডাক্তারদের মধ্যে তর্কাতর্কির’ অডিয়ো প্রকাশ কুণালের!
Argument among junior doctors video of Prakash Kunal!

Truth Of Bengal : আলোচনার টেবিলে বসবেন নাকি আন্দোলন করবেন, তা নিয়ে একাধিক জুনিয়র ডাক্তারদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছিল। এপ্রসঙ্গে এবার একেবারে মোক্ষম প্রমাণ দিলেন তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার আগে চিকিৎসকদের ধরনা মঞ্চের কথোপকথন প্রকাশ্যে এসেছে। যেখানে জনৈক আন্দোলনকারীকে বলতে শোনা যায়, “কিছু হলে সব দায়িত্ব তোকে নিতে হবে।”
CM র বাড়ি যাওয়ার আগে ধরনামঞ্চে জুনিয়র ডাক্তারদের বৈঠকের অংশ। এটাও Live হলে জনগণের বুঝতে সুবিধে হত। স্পষ্ট, একাংশ জটিলতার মানসিকতা নিয়েই গিয়েছিল।
** এই অডিও কারুর টেলিফোন কথন নয়। এটি ওঁদের মঞ্চে নিজেদের বৈঠকের আলোচনা।https://t.co/Cb82gQpgWz— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 15, 2024
এর পর ডাক্তারদের কটাক্ষ করে কুণাল বলেন, ‘‘এই বৈঠকের সরাসরি সম্প্রচার হলে জনগণের বুঝতে সুবিধা হত। স্পষ্ট, একাংশ জটিলতার মানসিকতা নিয়েই গিয়েছিলেন।’’ কুণাল আরও যোগ করেন, ‘‘এই অডিয়ো কারও টেলিফোনকথন নয়। এটি ওঁদের মঞ্চে নিজেদের বৈঠকের আলোচনা।’’
কুণালের প্রকাশ করা এই অডিয়োকে গুরুত্ব দিতে নারাজ জুনিয়র ডাক্তারদের একাংশ। আন্দোলনকারী চিকিৎসক সৌম্যদীপ রায় বলেন, ‘‘কুণালবাবু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলেন। তাঁর কোনও ঠিক নেই। তাঁর কথায় কেউ ভরসা করেন না। শুরু থেকেই আন্দোলন সম্বন্ধে বিভিন্ন ধরনের কুৎসা তিনি করে এসেছেন। মানুষ ওঁকে ভরসা করেন না।’’
ফাঁস হওয়া ওই আলোচনার অংশ এবং নিজেদের মধ্যে মতানৈক্য প্রসঙ্গে সৌম্যদীপ বলেন, ‘‘জেনারেল বডির বৈঠকে তো নানা ধরনের মত উঠে আসে। তার ভিত্তিতেই তো ঐক্যমতে পৌঁছনো হয়। ভিতর থেকে কারা বৈঠকের বিভিন্ন কথাবার্তা টুকরো টুকরো আকারে বাইরে বার করছে, এ ভাবে চিহ্নিত করা সম্ভব নয়। বৈঠকে আমরা অনেকে ছিলাম। তবে আন্দোলন ভাঙার জন্যই এটা করা হচ্ছে। কেউ কেউ আন্দোলন ভাঙার চেষ্টা করছে নিশ্চয়ই।’’
- ফের অডিয়ো ক্লিপ পোস্ট কুণাল ঘোষের
- জুনিয়র ডাক্তারদের বৈঠকে অডিয়ো ক্লিপ দাবি
- মুখ্যমন্ত্রীর বাড়িতে আসার আগে বিস্ফোরক মন্তব্য ফাঁস
- জুনিয়র ডাক্তারদের জিবি মিটিংয়ে বিস্ফোরক মন্তব্য ফাঁস
- ‘একাংশ জটিলতা জিয়ে রাখতে চাইছে’
- অডিয়ো ক্লিপ পোস্ট করে দাবি কুণাল ঘোষের





