রাজ্যের খবর

সপ্তাহান্তে বাতিল বহু ট্রেন, শিয়ালদহ-বনগাঁ শাখায় ভোগান্তির আশঙ্কা

Many trains canceled over the weekend, fear of suffering on Sealdah-Bangaon branch

Truth Of Bengal: Saif Khan: শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন শাখায় চলছে লাইন মেরামতির কাজ। সপ্তাহান্তে ট্রেন লাইনে, মেরামতির কাজ হবে বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনের মাঝে। এই কারণে শনি ও রবিবার বাতিল করা হয়েছে শিয়ালদহ-বনগাঁ শাখার একাধিক ট্রেন। ছোট করা একাধিক ট্রেনের যাত্রা পথ। সপ্তাহান্তে প্রবল ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীরা। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ।

রেল সূত্রে জানা গেছে, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনের মাঝের ব্রিজে মেরামতির কাজ চলবে। শনিবার রাত থেকে রবিবার সকাল সাড়ে দশটা পর্যন্ত চলবে মেরামতির কাজ। যার ফলে বাতিল করা হয়েছে মোট ৩৮ টি লোকাল।

দেখে নিন বাতিল হওয়া লোকাল ট্রেনের তালিকা।

শনিবার

শিয়ালদহ-বনগাঁ- ৩৩৮৫৬, ৩৩৮৬০, ৩৩৮৬১, ৩৩৮৬৩ (আপ-ডাউন)
হাসনাবাদ-শিয়ালদহ- ৩৩৫৩৩, ৩৩৫৩৮ (আপ-ডাউন)

রবিবার

বনগাঁ-শিয়ালদহ- ৩৩৮১২, ৩৩৮১৪, ৩৩৮১৮, ৩৩৮২০, ৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮১৫, ৩৩৮১৭ (আপ-ডাউন)
হাসনাবাদ-শিয়ালদহ- ৩৩৫১১, ৩৩৫১৭, ৩৩৫১২, ৩৩৫১৪ (আপ-ডাউন)
দত্তপুকুর-শিয়ালদহ- ৩৩৬১২, ৩৩৬১৮, ৩৩৬১৩ (আপ-ডাউন)
বনগাঁ-মাঝেরহাট-৩০৩৪২
লক্ষ্মীকান্তপুর-নামখানা- ৩৪৯২৪, ৩৪৯২৩ (আপ-ডাউন)
মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর- ৩০৭১২, ৩০৭১১ (আপ-ডাউন)
হাবরা-শিয়ালদহ- ৩৩৬৫২, ৩৩৬৫১ (আপ-ডাউন)
বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি- ৩০১৪৫
মাঝেরহাট-মধ্যমগ্রাম- ৩০৩৫৭, ৩০৩৫৮
মাঝেরহাট-বারাসত- ৩০৩৫১
বারাসত-বনগাঁ- ৩৩৩৬১
বারাসাত-শিয়ালদহ: ৩৩৪৩২, ৩৩৪৩৪, ৩৩৪৩১, ৩৩৪৩৫, ৩৩৪৩৯
বারাসাত–দত্তপুকুর: ৩৩৩৫৭
দত্তপুকুর–শিয়ালদহ: ৩৩৬১৬

 ঘুরপথে চলবে যে ট্রেনগুলি-

 বনগাঁ-মাঝেরহাট: ৩০৩৪৪
হাসনাবাদ-বিবাদী বাগ: ৩০৩২২
হাসনাবাদ- মাঝেরহাট: ৩০৩২৪
শিয়ালদহ-বনগাঁ: ৩৩৮১৯, ৩৩৮২১, ৩৩৮২৩
শিয়ালদহ-হাসনাবাদ: ৩৩৫১৩, ৩৩৫১৫, ৩৩৫১৯
শিয়ালদহ-হাবরা: ৩৩৬৫৩
শিয়ালদহ-গোবরডাঙ্গা: ৩৩৬৮১
মাঝেরহাট-দত্তপুকুর: ৩০৩১৭
শিয়ালদহ-দত্তপুকুর: ৩৩৬১৭
মাঝেরহাট-হাসনাবাদ: ৩০৩৬১
মাঝেরহাট-হাবড়া: ৩০৩৩৩

বনগাঁ-শিয়ালদা: ৩৩৮১৬, ৩৩৮২২, ৩৩৮২৪, ৩৩৮২৬
হাসনাবাদ-শিয়ালদহ: ৩৩৫১৬, ৩৩৫১৮
হাবড়া-শিয়ালদা: ৩৩৬৫৪

Related Articles