দেশ

ভয়াবহ পথ দুর্ঘটনা হাথরাসে, মৃত অন্তত ১২

Fatal road accident in Hathras, at least 12 dead

Truth Of Bengal : ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশের হাথরাসে। হাথরাসের কোতোয়ালি চাঁদপা এলাকার কা পুরা মোড় এর কাছে রোডওয়েজের জনরথ বাসের সাথে একটি ম্যাক্স গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

জানা গেছে, এই দুর্ঘটনার জেরে মোট ১২ জন যাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়াও, মহিলা ও শিশুসহ ১৬ জনেরও বেশি আহত হয়েছে। আহতদের জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় আহত আগরার খান্ডোলি থানা এলাকার সেংরার বাসিন্দা শাবানা জানান, তিনি সাসনি এলাকার মুকুন্দ খেড়া গ্রামে তার ননদের বাড়ির অনুষ্ঠান থেকে গ্রামে ফিরছিলেন। ম্যাক্স গাড়িটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন তিনি।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন জেলাশাসক আশীষ কুমার ও এসপি নিপুণ আগরওয়াল। দুর্ঘটনা সম্পর্কে বিশদ খোঁজখবর নিয়েছেন তারা। এছাড়াও, গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য আলিগড়ে স্থানান্তর করা হয়েছে। পুলিশ প্রশাসন উদ্ধারকার্যে নিয়োজিত রয়েছে।

Related Articles