আদানি গোষ্ঠীর ৪৫ হাজার কোটি টাকা ঋণ মুকুব, কেন্দ্রের বিরুদ্ধে সরব কংগ্রেস
45,000 crore rupees waived off by Adani Group, Congress is against the Centre

Truth Of Bengal: শুরু থেকেই আদানি গোষ্ঠীর ওপর কেন্দ্রের নরম মনোভাব রয়েছে। কিন্তু এবারের অভিযোগ বিস্ফোরক। বিরোধী দল কংগ্রেসের দাবি দেউলিয়া আইনের অপব্যবহার করেছে কেন্দ্র।
এই বিষয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, “দেশের অন্যতম বড় ব্যাঙ্ক কর্মী ইউনিয়ন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন জনসমক্ষে থাকা তথ্যের মাধ্যমে ফাঁস করে দিয়েছে, কীভাবে আর্থিকভাবে বিপর্যস্ত ১০টি সংস্থার থেকে প্রাপ্ত প্রায় ৬২ হাজার কোটি টাকা মাত্র ১৬ হাজার কোটি টাকার বিনিময়ে মুকুব করে দেওয়া হয়েছে। অর্থনীতির ভাষায় যেটাকে বলে ৭৪ শতাংশ ‘হেয়ারকাট’। প্রধানমন্ত্রীর প্রিয় পাত্র আদানি ওই সব সংস্থাকে হাতে নেওয়ায় ব্যাঙ্কগুলিকে অত কম টাকা নিতে বাধ্য করা হয়েছে।” পাশাপাশি অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের দাবি করেছে।
আদানি গোষ্ঠী ধুকতে থাকা ১০ টি সংস্থাকে অধিগ্রহণ করার পর। দেউলিয়া আদালতে ওই ১০ টি সংস্থার ৬১,৮৩২ কোটি টাকা ঋণের মধ্যে মাত্র ১৫,৯৭৭ কোটিতে রফা করেছে ঋণদাতা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। অর্থাৎ ৪৫,৮৫৫ কোটি টাকা মুকুব করা হয়েছে। এই বিষয়ে ব্যাংক কর্মচারী সংগঠনের সভাপতি রাজেন নাগরের অভিযোগ করেন। কেন্দ্র সবরকম উপায় ব্যবহার করে আদানি গোষ্ঠীকে সাহায্য করে যাচ্ছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে বাধ্য করেছে ঋণ মকুব করতে। দেউলিয়া আইনের অপব্যবহার করেছে মোদী সরকার। তিনি আরও অভিযোগ করেন আদানি জন্য একরকম নিয়ম এবং সাধারণ মানুষের জন্য অন্যরকম। একদিকে সাধারণ মানুষের অ্যাকাউন্টে টাকা না থাকায় কোটি কোটি টাকা আদায় করা হচ্ছে। অন্য দিকে আদানিদের হাজার হাজার কোটি টাকা মকুব করা হচ্ছে।






