চারচাকা গাড়ি সজোরে ধাক্কা মারে পথচারীকে, ঘটনার জেরে গুরুতর অসুস্থ ব্যক্তি
A pedestrian is hit hard by a speeding four-wheeler

Truth of Bengal: গোটা দেশজুড়ে তোলপাড় ফেলেছিল পুণের পোর্শেকাণ্ডের ঘটনা। সেই পোর্শের কাণ্ডের পরও ঘটে চলেছে একের পর এক ঘটনা গোটা দেশজুড়ে। সেই তালিকায় যুক্ত হয়েছে এবার কোলাপুরের নামও। রাস্তার ধার ঘেঁষে হেঁটে চলা এক ব্যাক্তিকে সজোরে ধাক্কা মারে দ্রুত গতিতে ছুটে আসা একটি চারচাকা গাড়ি।
ওই ব্যাক্তিকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা মারার পরই একেবারে বেশ কয়েক ফুট শূণ্যে উঠে রাস্তার ধারে আছঁড়ে পড়েন তিনি। জানা যায়, ওই ব্যাক্তির নাম রোহিত সখারাম হাপ্পে। এই ঘটনার জেরে গুরুতর আঘাত লাগে রোহিতের মাথায়। পুলিশ সূত্রে খবর তাঁর দুটো পাই ভেঙে গিয়েছে। সেইসঙ্গে এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছেন পুলিশ আফিসাররা।
এখনও পর্যন্ত ওই গাড়িটিকে চিহ্নিত করা সম্ভব হয়নি বলেও পুলিশ সূত্রে খবর। চালকের খোঁজে তল্লাশি অভিযান জারি পুলিশের। ইতিমধ্যেই ওই অজ্ঞাত পরিচয় চালকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এক প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, রাস্তার বাঁ দিক ঘেঁষে হাঁটছিলেন রোহিত সখারাম।
রাস্তা তখন ছিল ফাঁকা। বৃষ্টির মরশুম। আচমকাই সাদা রঙের একটি গাড়ি রোহিত নামের ওই ব্যাক্তকে দ্রুত গতিতে ধাক্কা মেরে বেরিয়ে যায়। রোহিত ছিটকে পড়েন রাস্তার ধারে। স্থানীয়দের তরফ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।






