বাইক চুরির অপরাধে তালিবানি সাজা চোরের, গ্রেফতার ১
The tragic end of the thief went viral on social media

Truth Of Bengal : কথায় বলে ‘চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না পড় ধরা’। সত্যি হয়তো তাই। কারন একজন চোর ততক্ষণ সুরক্ষিত যতক্ষণ না সে ধরা পড়ে। তবে সব সময়কি অসৎ কাজ করে পার পাওয়া যায়? না, যায়না। এরকমই একটি ঘটনা ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। কিন্তু কী ঘটেছিল?
#truthofbengal pic.twitter.com/PfoyLae82P
— TOB DIGITAL (@DigitalTob) August 27, 2024
সম্প্রতি, বিহারের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ভিডিয়োটি দেখে আপনার আত্মাও কেঁপে উঠতে পারে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, কিছু লোক একজন মানুষকে ধরে রেখেছে এবং তার কোমরে একটি দড়িও বেঁধে দেওয়া হয়েছে যাতে সে পালিয়ে যেতে না পারে।
ভিডিয়োটি দেখে সহজেই অনুমান করা যায় যে, যাকে আটকে রাখা হয়েছে সে নাকি একজন বাইক চোর। ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে সে নাকি এলাকার কোথাও বাইকটি চুরি করেছে। এরপর ওই ব্যক্তিদের কাছে হাতেনাতে ধরা পড়েন তিনি। ভিডিয়োটি দেখে মনে হচ্ছে বিহারের এটি বিহারের। ভিডিয়োটি কংগ্রেসের মুখপাত্র সুরেন্দ্র রাজপুতও টুইট করেছেন। এরপর এই ইস্যুতে সরকারকে কোণঠাসা করেছে আরজেডি।
ভিডিয়োতে টুইট করে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও সরকারকে নিশানা করেছে RJD। আরজেডি লিখেছে, নীতীশ হলেন বিজেপির মহাগুন্ডারাজ এবং মহাজঙ্গলরাজ। এটি তালেবানের চেয়েও খারাপ। বিহারে প্রতিদিন বহু হত্যার ঘটনা ঘটেই চলেছে এবং মুখ্যমন্ত্রীর কোনো বুদ্ধি নেই।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, হলুদ টি-শার্ট ও জিন্স পরা ব্যক্তিকে কয়েকজন লোক ধরে রেখেছে। এরপর পলিথিনে লাল লঙ্কার গুঁড়ো নিয়ে আসে এক ব্যক্তি। এরপর অভিযুক্ত চোরের গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়। তারপর নিষ্ঠুরভাবে লাঠির সাহায্যে তা জোর কওরে ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়। এ সময় আসামি জোরে চিৎকার করতে থাকে।
যদিও ভিডিওটি কোথাকার তা এখনও জানা যায়নি। এই ভিডিয়োটি একটি মুদি দোকানের বাইরে তোলা হয়েছে। ভিডিয়োতে দেখা যায়, এক ব্যক্তি যখন বাইক চোরকে থানায় পাঠাতে বলেন, তখন অন্য ব্যক্তি বলেন, পুলিশ ডাকবেন কেন? ছেলেটিকে পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাকে ছেড়ে দেবে। তবে ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।






