অফবিট

বিয়ের আসরে নববধূকে কোলে তুলতে গিয়ে ফাটল বরের পোশাক! তারপর যা হল…

The groom's dress was torn while lifting the bride in his lap at the wedding ceremony

Truth Of Bengal : 

বিয়ে মানেই আনন্দ আয়োজন।

বিয়ে মানে দুটি মনের মিলন।

বিয়ে মানে সুখে দুঃখে একে অপরের পাশে থাকা।

বিয়ের আগেই ছিল তাঁদের প্রেম। তারপর অবশেষে শুভ পরিণতি। ব্যাকগ্রাউন্ডে বাজছে রোম্যান্টিক গান।  সেই গানের সুরে তাল মিলিয়ে একে অন্যের হাতের হাত রেখে যেন কোথায় হারিয়ে গিয়েছিলেন তাঁরা। কিন্তু তারপর যা হল তা একেবারেই অপ্রত্যাশিত ছিল! কিন্তু, কী ঘটেছিল এই শুভদিনে? কাদের কথাইবা বলা হচ্ছে?

 

View this post on Instagram

 

A post shared by Julio Campos (@juliocampos0606)

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিয়ের ভিডিয়ো বেশ ভাইরাল হয়েছে। কী সেই ভিডিয়ো? ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। বিয়ের আসর ভরে উঠেছিল আত্মীয়দের সমাগমে। এরপর বেজে ওঠে রোম্যান্টিক গান। তা শুনে নবদম্পতি নিজেদের আটকে রাখতে না পেরে দুজন দুজনের হাতে হাত রেখে নাচ করছিলেন। রোম্যান্টিক গানের নাচে মশগুল ছিলেন নবদম্পতি। তাঁদের ঘিরে দাঁড়িয়ে ছিলেন নিমন্ত্রিতেরা। নাচের মাঝে নববধূকে কোলে তুলে নেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই আবার নীচে নামিয়ে দেন তরুণ। তারপর হঠাৎ কোমরের কাছে প্যান্ট তুলে ধরে নিজেকে আড়াল করার চেষ্টা করেন তিনি। নিমন্ত্রিতদের মধ্যে হঠাৎ হাসির ঢেউ ভেসে আসে। আদতে কী ঘটেছে তা বুঝতে দেরি হয়নি তরুণীর। অর্থাৎ, জনসমক্ষে দুজনে নাচতে নাচতে নববধূকে কোলে তুলে তার কয়েক সেকেন্ডের মধ্যে নিমন্ত্রিতদের সামনেই প্যান্ট ফেটে গেল বরের। এরপর তরুণীও হেসে গড়িয়ে পড়েন এবং তাঁর স্বামীকে আড়ালে নিয়ে যান।

এদিন নববধূর পরনে ছিল সাদা গাউন। এদিকে বরের পরনে ছিল কালো প্যান্টের উপর সাদা রঙের কোট। পিছনে একটি স্ক্রিনে তাঁদের একের পর এক পুরনো ছবি ভেসে উঠছিল। এই মজার ভিডিয়ো পোস্ট হতেই উঠেছে কমেন্টের ঝড়।

Related Articles