ট্রাম্পের ছবিকে ফেসবুকের ‘নিষিদ্ধ’ ঘোষণা ,পাশে দাঁড়ালো জুকারবার্গ
Zuckerberg stands by Facebook's announcement of Trump's photo being 'banned'

The Truth of Bengal: এর আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে হামলা হয়ে যাবার ছবিকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করে বিতর্কের মুখে পড়েছিল ফেসবুক। এর জন্য নাকি মেটার সিইও মার্ক জুকারবার্গ ফোন করে ক্ষমা চেয়েছেন তাঁর কাছে, এমনটাই দাবি করছে ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় তিনি আরও বলেন , ‘’জুকারবার্গ আমাকে বেশ কয়েকবার ফোন করে বুঝিয়ে দিতে চেয়েছেন যে ডেমোক্র্যাটদের কোনভাবেই তিনি সমর্থন করতে রাজি নন।কারন হিসেবে তিনি তুলে ধরেছেন, সেদিন আমি যা করেছি তার জন্য ওঁর আমার প্রতি সম্মান রয়েছে।
উনি ক্ষমা চেয়ে বলেছেন ভুল হয়ে গিয়েছে । সেই ভুল ওঁরা সংশোধন করে নিয়েছেন। কিন্তু গুগল থেকে কেউ কোনও ফোন করেনি।” তবে ট্রাম্প এখন এই ধরনের কথা বললেও গত মাসে তাঁর গলায় ছিল অন্য সুর। জুলাইয়ের শুরুতেই তিনি সাফ জানিয়ে দেন , ডোনাল্ড ট্রাম্প হোক বা জো বাইডেনই হোক কাউকেই তিনি সমর্থন করবেন না । আবার কোনোভাবেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জড়িত হবেন না তাঁর এমন মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই ধরা হয়েছে।
কারন হিসেবে তুলে ধরা হয়েছে, ইতিমধ্যেই ট্রাম্পের প্রতি তাঁদের সমর্থনের কথা জানিয়েছেন মার্ক অ্যান্ডারসন, এলন মাস্কের মতো মার্কিন ধনকুবেররা। যদিও একটি সভায় বক্তব্য রাখার সময় ট্রাম্পের উপরে হামলার পরে তিনি যেভাবে অকুতোভয় ভঙ্গিতে হাত মুঠো করে ”ফাইট, ফাইট, ফাইট” বলে চেঁচাচ্ছিলেন সেই ভঙ্গির জন্য প্রশংসা করতে দেখা যায় জুকারবার্গকে।এই ঘটনা ট্রাম্পের ভোটপ্রচারে সদর্থক ভূমিকা পালন করবে বলেই তিনি জানিয়েছেন। ট্রাম্পের এহেন দাবির পর তাঁর প্রতি জুকারবার্গের সমর্থনের দিকটি আরও জোরালো হল বলেই মনে করা হচ্ছে।






