রাজ্যের খবর

বেসরকারি রিসোর্টের ভিতরে ঢুকে বহু গাছ নষ্ট করল হাতি, আতঙ্কিত এলাকাবাসীরা

Elephants entered the private resort and destroyed many trees

The Truth Of Bengal: বেসরকারি রিসোর্টের ভিতরে ঢুকে বহু গাছ নষ্ট করল হাতি। এদিকে রিসোর্টের ঘরের দরজা খুলেই হাতি দেখতে পেয়ে স্বাভাবিকভাবে খুশি হয় পর্যটকেরা। তবে রিসোর্টে হাতি আসায় আতঙ্কিত হয়ে পড়েছে রিসোর্টের কর্মীরা। ডুয়ার্সের মেটেলি ব্লকের মঙ্গলবাড়ী বস্তি এলাকার ঘটনা।

জানা যায়, শনিবার রাত প্রায় দেড়টা নাগাদ পাশ্ববর্তী পানঝোরা জঙ্গল থেকে একটি বড় বুনো হাতি বেরিয়ে চলে আসে ওই রিসোর্টে। রিসোর্টের কর্মীরা গাছ ভাঙার শব্দে টের পেয়ে উঠে দেখে হাতিটি রিসোর্টের ভিতরে ঘোরাঘুরি করছে। এরপরই চিৎকার চেঁচামেচি শুরু করে দেন কর্মীরা। রিসোর্টে থাকা পর্যটকরা ঘর থেকে বারান্দায় বেরিয়ে আসে। রিসোর্টের ভিতরেই হাতি দেখে ক্যামেরাবন্দি করতে থাকেন তারা।

আড়াই ঘণ্টা পর ভোর চারটা নাগাদ হাতিটি ফের রিসোর্ট থেকে বেরিয়ে পানঝোরা জঙ্গলে চলে যায়। লাগাতার মঙ্গলবারি বস্তি এলাকায় হাতির হানা হচ্ছে। গত কয়েকদিনে বেশ কয়েকটি বাড়িসহ দোকান ভেঙ্গেছে হাতি। হাতির হানা রুখতে এলাকায় বন কর্মীদের টহলদারির দাবি করেছেন সকলেই।

Related Articles