
The Truth of Bengal: উপত্যকায় জঙ্গি কার্যকলাপ রুখতে জম্মু ও কাশ্মীরে বাহিনী পুনর্বিন্যাস করছে ভারতীয় সেনা। উপত্যাকায় মোতায়েন করা হল ৫০০ প্যারা স্পেশাল ফোর্স কম্যান্ডো। গা ঢাকা দেওয়া পাকিস্তানী জঙ্গিদের নিকেশ করাই এই কম্যান্ডোর মূল উদ্দেশ্য।সম্প্রতি কাশ্মীর উপত্যকায় বেড়েই চলেছে জঙ্গি কার্যকলাপ। যার জেরে নিরাপত্তা বাহিনীর চিন্তা ক্রমশই বাড়ছে। এই পরিস্থিতি সামাল দিতে এবার পাকিস্তানী জঙ্গিদের জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশ রুখতে এবার বিশেষ উদ্যোগ ভারতীয় সেনার। উপত্যাকায় মোতায়েন করা হচ্ছে ৫০০ প্যারা স্পেশাল ফোর্স কম্যান্ডো বা প্যারা এসএফ কম্যান্ডো।
সূত্রের খবর, সেনাবাহিনীর কাছে খবর রয়েছে, সীমান্তের ওপার থেকে জম্মুতে ঢুকে প্রায় ৫০-৫৫ জন জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে। সেই সমস্ত পাকিস্তানী জঙ্গিদের নিকেশ করতেই জম্মুতে মোতায়েন করা হল স্পেশাল ফোর্সের ৫০০ জন কমান্ডোকে। তবে কেবলমাত্র জঙ্গি নিকেশই নয়, তার সঙ্গে সঙ্গে কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের মদত প্রদানকারী একাধিক জায়গা, যেগুলোকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে, সেগুলি বন্ধ করতেও নজরদারি আরও বাড়াচ্ছে সেনাবাহিনী। জম্মুতে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে এক ব্রিগেড জওয়ান।
জানা যায়, এক ব্রিগেডে জওয়ানের সংখ্যা ৩-৫ হাজারের মধ্যেই থাকে। তবে জম্মুতে মোতায়েন করা ব্রিগেডে জওয়ানের সংখ্যা রয়েছে সাড়ে তিন থেকে চার হাজার। নিরাপত্তা রবাহিনী সূত্রে খবর রয়েছে, জম্মুতে জঙ্গি দমনের জন্য রাষ্ট্রীয় রাইফেলসের দুটি হাবিনী, যেমন ডেল্টা ও রোমিও মোতায়েন করা হয়েছে। সঙ্গে রয়েছে, আরও সশস্ত্র বাহিনী। আর এবার আরও ৫০০ প্যারা এসএফ কম্যান্ডো মোতায়েন করা হল।






