রাজ্যের খবর

বজবজে বাড়ি থেকে জ্যোতিষীর পচাগলা দেহ উদ্ধার 

The decomposed body of the astrologer was recovered from the busy house

The Truth Of Bengal : জাহেদ মিস্ত্রী : বজবজ পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের পিকে গার্লস স্কুলের পিছন দিকে একটি বাড়ি থেকে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা জানান গত ৪/৫ দিন ধরে সেই বাড়ির জানলা দরজা বন্ধ রয়েছে। এবং দিনের বেলা লাইট জ্বলছিল। আজ হঠাৎই দুর্গন্ধ অনুভব করেন স্থানীয়রা। এরপরই ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে পুরো বিষয়ে স্থানীয়রা জানালে কাউন্সিলর বজবজ থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই বাড়ি থেকে ওই ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার করে। দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বাড়িতে একাই থাকতেন বছর 58 ত্রিদিব দাশগুপ্ত,পেশায় জ্যোতিষী ছিলেন বলে খবর। তবে কিভাবে ঘটলো এই ঘটনা, গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Related Articles