
The Truth Of Bengal : ওমানের রাজধানী মাস্কটের এক মসজিদ প্রাঙ্গনে গুলি চলার ঘটনা ঘটে। আর এই ঘটনায় নিহত হয়েছেন বেশ কয়েকজন। যারা নিহত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন একজন ভারতীয়। জানা গিয়েছে সোমবার রাতে মসজিদে সামনে গুলি চালায় একদল হামলাকারী। ওমানের সাধারণত আইন এতটাই কঠোর হাতে দমন করে প্রশাসন যেখানে গুলি চলার ঘটনা একেবারেই বিরল বলা চলে। সেখানে হয় গুলির ঘটনায় হতবাক অনেকে। যা খবর পাওয়া যাচ্ছে এটা অন্ততপক্ষে ৯ জন এই ঘটনায় প্রাণ হারিয়েছেন। সেদেশের প্রশাসনিক তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে তিনজন হামলাকালীর কথা বলা হয়েছে।
এই ঘটনায় শুধুমাত্র এক ভারতীয় নন তার পাশাপাশি চার পাকিস্তানি নাগরিক এবং এক পুলিশকর্মী মারা গিয়েছেন। তাছাড়া এলোপাথাড়ি এই গুলি কান্ডের আহত সংখ্যাও রয়েছে যথেষ্ট অন্ততপক্ষে ২৮ জন জখম হয়ে হাসপাতালে ভর্তি। এ ঘটনায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন হামলাকারীরা ।






