রাজ্যের খবর

বাংলার খেলাধুলার উন্নয়নের জোর মুখ্যমন্ত্রীর, বর্ধমান গড়ে উঠছে নতুন স্টেডিয়াম

Chief Minister's emphasis on the development of sports in Bengal, new stadium is being built in Burdwan

The Truth Of Bengal :  বাংলার খেলাধুলার উন্নয়নে বিশেষ নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় গড়ে উঠেছে নতুন নতুন স্টেডিয়াম। জেলায় জেলায় খেলাধুলার পরিকাঠামো আরও বাড়ানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার খেলাধুলার উন্নয়নে বার্সেলোনা ক্লাবের সঙ্গে মউ স্বাক্ষর করেছেন। বাংলার ফুটবলের উন্নয়নে তারাও কর্মযজ্ঞ শুরু করছে।

এবারের লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনাকে বাস্তবায়িত করতে তিনিও নেমে পড়েছেন ময়দানে। বর্ধমানে গড়ে উঠতে চলেছে নতুন স্টেডিয়াম। সোমবার নতুন স্টেডিয়ামে জায়গা পরিদর্শন করলেন তিনি। সঙ্গে ছিলেন আর একটা প্রাক্তন ক্রিকেটার তথা ভারতীয় দলের প্রাক্তন কোচ সন্দীপ প্যাটেল।

বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ এদিন সকালে প্রথমে তিনি রায়পুর কাশিয়ারা স্পোর্টস কমপ্লেক্স গিয়ে পতাকা উত্তোলন করেন। তারপর কীর্তি আজাদ ও সন্দীপ পাটিল মাঠ পরিদর্শন করে ব্যাটে বলে হাত লাগিয়ে প্র্যাকটিস করেন। বর্ধমানের একটি পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলন করেন তাঁরা। খেলাধুলার উন্নয়নে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।

উপস্থিত ছিলেন ভারতীয় টিমের প্রাক্তন কোচ সন্দীপ পাটিল, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক, বিডিএর ভাইস চেয়ারম্যান আইনুল হক। দ্রুত এই স্টেডিয়াম গড়ে তোলা হবে বলে জানান তাঁরা।

Related Articles