সক্রিয় মৌসুমীবায়ু! সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্ভাবাস দিল হাওয়া অফিস
Active monsoon! The Meteorological Office has forecast rain in South Bengal districts over the weekend

The Truth Of Bengal: উত্তরে যখন প্রবল বৃষ্টি দক্ষিণ তাপমাত্রায় জ্বলছে। বঙ্গের দুদিকে দুই বৈপরীত্য ছিল বেশ কয়েকদিন ধরে। এবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার চিত্রটা বদলাতে চলেছে। অবশেষে দক্ষিণ প্রান্তে সক্রিয় হয়ে উঠছে মৌসুমি বায়ু। তার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। দক্ষিণ বঙ্গবাসী যখন চাতকের মত বৃষ্টির অপেক্ষায় সেই মুহূর্তে কোথাও দুপুরে কোথাও সকালে আকাশ মেঘ করে বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত ২.১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবে দক্ষিণবঙ্গ, ওড়িশা, ঝাড়খন্ড, বিহার সহ আরো বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হতে চলেছে। অর্থাৎ গরমের যে তীব্রতা তা থেকে রেহাই মিলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও টানা বৃষ্টি পায়নি এখনো।
তবে সপ্তাহ আনতে বিভিন্ন জেলায় বৃষ্টির শুরুর পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। এখনো পর্যন্ত কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তার ফলে বৃষ্টির ঘাটতি যেমন মিটবে তেমনি গরম থেকে স্বস্তি পাবে মানুষজন। দক্ষিণ বঙ্গ যখন নাগারে ভিজবে তখন উত্তরবঙ্গেও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।






