জমিতে ফসল কাটতে যাওয়াই হল কাল! বজ্রাঘাতে মৃত্যু দম্পতির
Going to harvest the land is tomorrow! Couple killed by lightning

The Truth Of Bengal : সকাল সকাল বাজ পড়ে মৃত্যু হল এক দম্পতির। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া থানার নতুনগ্রাম এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারসহ গোটা এলাকায়।
জানা যায়, বৃহস্পতিবার রাত দশটার পর থেকে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় বাঁকুড়ায়। আর সেই বৃষ্টি বহাল থাকে শুক্রবার সকাল পর্যন্ত। এই প্রবল বৃষ্টির মধ্যে নিজেদের জমিতে সবজি তুলতে গিয়েছিলেন বর্জোড়া থানার নতুন গ্রামের বাসিন্দা নিরঞ্জন সাঁতরা ও তারারানী সাঁতরা। ঠিক তখনই আচমকা তাদের তাদের উপর বজ্রাঘাত হয়। তৎক্ষণাৎ সবজির জমিতেই লুটিয়ে পড়েন দম্পতি।
এরপর ঘটনাটি স্থানীয়দের নজরে আসতেই তারা ঘটনাস্থলে দৌড়ে যান। এরপর দম্পতিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ওই দম্পতিকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বড়জোড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পাঠায়। সরকারের নিয়ম অনুযায়ী মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও পাশে থাকার আশ্বাস দেন বড়জোড়ার বিধায়ক অলক মুখোপাধ্যায়।






