দেশ

তিন বছরের শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তাল পাটনা

Three-year-old child's dead body was recovered in Patna

The Truth Of Bengal :  তিন বছর বয়সী এক শিশুর মৃতদেহ পাওয়ার পর বিক্ষুব্ধ জনতা একটি প্রাইভেট স্কুল কে লক্ষ্য করে ক্ষোভ প্রকাশ করে। ঘটনাটি ঘটেছে পটনায়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ওই স্কুল চত্বরে।

এক সংবাদ সংস্থার প্রতিবেদন সূত্রে খবর, পাটনায় একটি বেসরকারি কূলে পাথরত এক শিশু স্কুল ছুটির পর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। এরপর পরিবারের সদস্যরা খোঁজ চালাতে গিয়ে স্কুলে পৌঁছলে স্কুল কর্তৃপক্ষকে একাধিক প্রশ্ন করা হলেও সেই প্রশ্নগুলি তারা এড়িয়ে যান। ফলে পরিবারের সদস্যদের মধ্যে আরও উদ্বেগ দেখা দেয়। এরপর সন্দেহ সৃষ্টি হয় স্কুল কর্তৃপক্ষের ওপর। তবে দীর্ঘ তল্লাশির পর প্রকাশ্যে আসে এক চাঞ্চল্যকর তথ্য। অবশেষে স্কুল চত্বরের গভীরে একটি ড্রেনের নর্দমার মধ্যে ওই তিন বছরের শিশুটির মৃতদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা।

এরপর শিশুটির পরিবারের সদস্যরা এলাকাবাসীদের এই সম্পর্কে জানায়। শুধু তাই নয় স্থানীয় কর্তৃপক্ষ সহ আইনের কর্মকর্তাদের ঘটনাস্থলে পৌঁছানোর জন্য অনুরোধ করেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয় পার্টনার পুলিশ সুপার চন্দ্র প্রকাশ। তিনি জানান, ” শিশুটিকে স্কুলের মধ্যে ঢুকতে দেখা গেলেও বের হতে দেখা যায়নি। স্কুলের সিসিটিভি ফুটেছে আমরা দেখেছি যে স্কুলে প্রবেশ করেছে কিন্তু কোন সময়েই তাকে স্কুল প্রাঙ্গণ থেকে বের হতে দেখা যায়নি। ইতিমধ্যেই আমরা তদন্ত শুরু করেছি। তবে আমাদের অনুমান কে বা কার শিশুটিকে হত্যা করে তার লাশটি লুকিয়ে রাখার চেষ্টা করেছিল। ইতিমধ্যে সন্দেহজনক তিনজনকে আটক করা হয়েছে। শিশুটির পরিবার ও এলাকার বাসিন্দারা ওই লোকজনের বিরুদ্ধে দ্রুত বিচারের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়ি এবং স্কুলে দেওরের অংশে আগুন লাগিয়ে দেয়। শুধু তাই নয় এরপর তারা স্কুলে যাওয়ার রাস্তা অবরোধ করে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ওই স্কুল চত্বর সহ গোটা এলাকায়।

Related Articles