Exclusive: শ্লীলতাহানির ঘটনায় রাজ্যপালের গাড়ি ঘিরে বিক্ষোভ, জুতো
Exclusive: Protests around Governor's car in case of molestation, shoes

The Truth of Bengal: রাজভবনেরই এক অস্থায়ী কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন। সেই অভিযোগ পুলিশ তদন্ত করছে। কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশ এই ঘটনা তদন্তে নেমেছে। পাশাপাশি দিল্লির এক নর্তকি রাজ্যপালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। এই দুই অভিযোগে বিদ্ধ রাজ্যপাল। রাজ্যপালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন।
এবার কলকাতার হাজরার আশুতোষ কলেজের পড়ুয়ারা রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ সংগঠিত করল। বৃহস্পতিবার সন্ধ্যায় হাজরা চিত্তরঞ্জন হাসপাতালে বিশেষ কাজে এসেছিলেন সিভি আনন্দ বোস। এই খবর পেয়ে জুতো হাতে সেখানে পৌঁছে যান কয়েকশো পড়ুয়া। রাজ্যপাল যখন হাসপাতাল থেকে বেরিয়ে আসেন সেই সময় তারা বিক্ষোভ সংঘটিত করেন। হাজরা আশুতোষ কলেজের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ দেখান রাজ্যপাল কে ঘিরে।রাজ্যপালকে ঘিরে তুমুল বিক্ষোভ হাজরায়।
হাজরা আশুতোষ কলেজে ছাত্রছাত্রীরা বিক্ষোভ সংঘটিত করেন। জুতো দেখিয়ে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। রাজ্যপালের উদ্দেশ্যে জুতো দেখিয়ে বিক্ষোভ দেখান। হাজরা চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার হাসপাতালে রাজ্যপাল সিভি আনন্দ বোস। হাসপাতালে সামনে জড়ো হন বহু মানুষ। শ্লীলতাহানির ঘটনার জেরে রাজ্যপালের বিরুদ্ধে স্লোগান।






