কলকাতা

UTS অন মোবাইল অ্যাপে বদল, যে কোনও জায়গা থেকে কাটা যাবে টিকিট

Switch to UTS On Mobile App, ticketing can be done from anywhere

The Truth of Bengla: বাড়ি স্টেশন থেকে অনেক দূরে? ভাবছেন স্টেশনে পৌঁছে টিকিট কাটতে কাটতে ট্রেন বেরিয়ে যেতে পারে? আর চিন্তা নেই। পূর্বরেল নিয়ে এল এমন এক সুবিধা যার মাধ্যমে আপনি মোবাইলেই যে কোনও জায়গা থেকেই কাটতে পারবেন টিকিট। আগে UTS অন মোবাইল অ্যাপের মাধ্যমে স্টেশবনের ২০ কিমি এলাকার মধ্যে টিকিট কাঁটা যেত। এখন যে কোনও জায়গা থেকে কাটা যাবে টিকিট। ট্রেনের সাধারণ শ্রেণিতে ভ্রমণকে আরও সহজ করতে UTS অন মোবাইল অ্যাপে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনের ফলে এখন যাত্রীরা যে কোনও স্থান থেকে গন্তব্যের টিকিট পেতে পারেন। আগে এই অ্যাপে ২০ কিলোমিটারের সীমাবদ্ধতা ছিল।

অর্থাৎ যদি কোনও যাত্রী কোনও স্টেশন থেকে ২০ কিলোমিটার দূরে থাকেন, তবেই তিনি UTS অন মোবাইল অ্যাপে টিকিট নিতে পারতেন। এখন এই নিষেধাজ্ঞা সরানো হয়েছে। এখন যাত্রীরা যে কোনও স্থান থেকে টিকিট কাটতে পারবেন। শুধুমাত্র যদি কোনও যাত্রী প্ল্যাটফর্মে থাকেন বা ট্রেনে ভ্রমণ করেন, তবে তিনি UTS অন মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইন টিকিট কাটতে পারবেন না। বিনা টিকিটে রেল সফর বন্ধ করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ করা হয়েছে। রেলের তরফ থেকে এটি একটি বিশেষ প্রচেষ্টা।

যাতে অনলাইন মাধ্যম, পেপারলেস টিকেটিং, ডিজিটাল বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়া যায়  এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখা যায়। সেই সঙ্গে টিকিট বাবদ রেলের আয় বাড়াতে এই পদক্ষেপ। মোবাইল অ্যাপে UTS-কে জনপ্রিয় করে তুলতে পূর্ব রেল বিভিন্ন স্টেশনে ও ট্রেনে নিয়মিত প্রচার চালিয়ে যাচ্ছে। মোবাইল অ্যাপে UTS-এর সুবিধাগুলি সম্পর্কে সচেতন করার জন্য পূর্ব রেলের কর্মীরা বিভিন্ন স্টেশনে নিয়মিত যাত্রীদের পরামর্শ দিচ্ছেন। রেলের লক্ষ্য, সময়ের অভাবে অনেক্ষেত্রে যারা টিকিট কাড়তে পারেন না তাঁদের এবার যে কোনও জায়গা থেকে গন্তব্যের টিকিট কাটতে পারবেন। এই সুবিধা চালু হওয়ায় বিনা টিকিটের যাত্রা করার প্রবণতা কমবে। আয় বাড়বে রেলের।

Related Articles