রাজ্যের খবর

অক্ষয় তৃতীয়ায় জগন্নাথ দেবের চন্দন যাত্রা, শুভ আরম্ভ মাহেশের রথযাত্রা

Chandan Yatra of Jagannath Dev of Akshay Tritiya, Rath Yatra of Shuba Arambha Mahesh

The Truth of Bengal: অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে চন্দন যাত্রার মধ্যে দিয়ে শুভ আরম্ভ হল মাহেশের রথযাত্রার।৪২ দিন ধরে চলবে জগন্নাথ দেবের মাথায় চন্দন লেপন। বিভিন্ন বেশে সাজিয়ে তোলা হবে প্রভু জগন্নাথ কে। চন্দন যাত্রা কে ঘিরে ভক্তের সমাগম মাহেশের জগন্নাথ মন্দিরে। হুগলির মহেশর জগন্নাথ মন্দিরে রথ যাত্রার শুভ আরম্ভ হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দন যাত্রার মাধ্যমে। কথিত আছে এই দিনেই নাকি জগন্নাথ দেব রাজা ইন্দ্রদ্যুম্ম কে স্বপ্ন দিয়েছিলেন তার সারা গায়ে চন্দনের প্রলেপ পরানোর জন্য। সেই থেকেই প্রতি বছর এই দিনে পুরীর জগন্নাথ দেবের মন্দির এর মতন হুগলির মহেশের জগন্নাথ মন্দিরের জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে কপালে চন্দনের পট্টি পড়ানো হয়।

আগামি ৪২ দিন ধরে চলবে জগন্নাথ দেবের মাথায় চন্দন লেপন। বিভিন্ন বেশে সাজিয়ে তোলা হবে প্রভু জগন্নাথ কে। তারপর হবে স্নান যাত্রা উৎসব। এই বিশেষদিনে মন্দিরের গর্ভগৃহের দ্বার খোলার পর শুরু হয় চন্দন যাত্রা উৎসব। মাহেশ জগন্নাথ মন্দিরের সেবাইত জগন্নাথ মন্দির সেবা ট্রাস্টের সম্পাদক পিয়াল অধিকারী বলেন, অক্ষয় তৃতীয়ার শুভ দিনে জগন্নাথের চন্দন যাত্রা উৎসব হয়। আশ্চর্যের বিষয়, ৬২৮ বছর ধরে দারু কাঠের জগন্নাথ মূর্তি আজও একই রকম রয়েছে। কোনও ক্ষয় নেই। এটাই মাহেশের জগন্নাথ দেবের মাহাত্ম্য।

Related Articles