ফিল্মি কায়দায় একাধিক বাইক চুরির কিনারা করল কলকাতা পুলিশ
The Kolkata police have managed to steal multiple bikes in a filmy way

The Truth of Bengal : বিগত কয়েক মাস ধরেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হচ্ছিল, যে এসএসকেএম হাসপাতাল ও সংলগ্ন এলাকা থেকে বিভিন্ন সময় চুরি হচ্ছে মোটরসাইকেল। প্রতি ক্ষেত্রেই চুরি যাওয়া দু-চাকা ‘পার্ক’ করা অবস্থায় থাকলেও তালাবন্ধ ছিল না, বলে দাবি পুলিশের।
বহু ঘণ্টার প্রচেষ্টায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং অন্যান্য প্রযুক্তিগত কৌশলের সাহায্যে নিয়ে ২৫শে এপ্রিল পুলিশ আটক করে একটি চোরাই বাইকের নতুন ‘মালিক’কে। বাগমারি এলাকায় বাইক চড়ে ঘুরছিলেন তিনি। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, দুদিন আগেই পর্ণশ্রীর বাসিন্দা সুমিত মণ্ডলের থেকে তিনি বাইকটি কিনেছেন। আর বিলম্ব না করে সেই দিনই প্রিন্সেপ ঘাট এলাকা থেকে পুলিশ সুমিতকে গ্রেফতার করে। পুলিশের কাছে সব কিছু স্বীকার করে নেন সুমিত মণ্ডল। মোটরসাইকেল চুরির পিছনে যে তারই হাত রয়েছে তা স্বীকার করে নেন সুমিত মণ্ডল, এবং তার কাছ থেকে পুলিশ সবকটি বাইক উদ্ধার করে। পুলিশ তদন্ত করে জানতে পারে, জুয়ার নেশায় আক্রান্ত সে, অতএব সে টাকার প্রয়োজনে মোটরসাইকেল চুরি করত।






