বিনোদন

রুদ্র এবার ‘হীরকরাজ’,রসিক সংলাপে হুবহু উৎপল দত্ত

Rudra now 'Hirakaraj', Utpal Dutta in funny dialogues

The Truth of Bengal: পরনে রাজবেশ, গলায় মুক্তর মালা, মাথায় রাজ পাগড়ি… এই লুকে ভাইরাল অভিনেতা রুদ্রনীল ঘোষ। একঝলক দেখলে মনে হবে, সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশ’-এ পৌঁছে গিয়েছেন। রুদ্রনীল যেন হুবহু উৎপল দত্ত। একই ভাব-ভঙ্গি, মজার দৃষ্টি। কেউ কেউ বলছেন ভোটপ্রচারে এবার হীরকরাজা-র বেশে ময়দানে রুদ্রনীল আবার কোথাও শোনা যাচ্ছে আসছে নতুন সিরিজ, আদতে ঠিক কি বলুন তো? ভিডিও দেখলেন? কি মনে হচ্ছে? আবার সেই রাজনৈতিক প্রচারে শাসকদলকে খোঁচা দিচ্ছেন রুদ্র?তাহলে একটু দাঁড়িয়ে যান এবারে আপনাদের জানাই আসল সত্য, যারা মনে করছেন আবার রুদ্র নামলো আসরে আসলে কিন্তু নয়, আসছে একটি সিরিজ যারই টিজার এই ভিডিও।

রবিবাসরীয় নেটপাড়ায় একঝলকেই শোরগোল ফেলে দিয়েছেন অভিনেতা। হুবহু উৎপল দত্তের মতো লুক। মাথায় হীরক রাজার পাগড়ি। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন,’যারা বাংলাকে বানিয়েছে হীরক রাজার দেশ তাদের স্বৈরাচার এ বার হবে শেষ।’ এই বিষয়ে রুদ্রনীল জানিয়েছেন, এটি একটি সিরিজ । দিল্লিতে গিয়ে সিরিজের শুটিং করেছেন রুদ্রনীল । খুব শীঘ্রই সেগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন বলে জানিয়েছেন তিনি।

যেহেতু বিগত বেশ কয়েক মাসের অভিজ্ঞতায় সাধারণ মানুষের এই ধারণা জন্মে গেছে যে রুদ্র মানেই হতে হবে রাজনৈতিক তরজা, রাজনৈতিক পরিচয় দেওয়ার প্রয়োজন নতুন করে নেই। বিজেপির প্রার্থী তিনি নন বটে, তবে বিজেপির তারকা প্রচারক তিনি। এর আগেও সোশ্যাল মিডিয়াতেও অভিনব প্রচার সারেন এই অভিনেতা। হরেকরকম নাতিদীর্ঘ রাতনৈতিক কবিতা লিখে তিনি তা পাঠ করেন সোশ্যাল মিডিয়ায়। তাই এবারেও দর্শকরা একপ্রকার সেই দিকেই গিয়েছে, তবে আসল সত্য অন্য কথা বলছে, যা খুব শীঘ্রই আসবে সামনে, শুধু অপেক্ষা সময়ের।

Related Articles