কলকাতারাজ্যের খবর

Lok Sabha Election 2024 : হিংসা ঠেকাতে বাহিনীতেই ভরসা কমিশনের, সপ্তম দফায় ১০০০ কোম্পানি বাহিনী আসছে রাজ্যে?

Lok Sabha Election 2024 : The commission relies on the army to prevent violence, 1000 company forces are coming to the state in the seventh round?

The Truth Of Bengal : রাজ্যে প্রথম দফার নির্বাচন নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। প্রথম দফার নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় খুশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। রাজ্যের বাকি দফার নির্বাচনও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কমিশনের তরফ থেকে। বিভিন্ন দফার নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কমিশনের তুরুপের তাস কেন্দ্রীয় বাহিনী। প্রত্যেকটি বুথে মাছি গলতে না পারে এমন নিরাপত্তার বলয় গড়তে চাইছে কমিশন।

তৃতীয় দফার ভোট: তৃতীয় দফায় ভোট হতে চলেছে ৭ মে, ২০২৪ । এদিন মোট চারটি জায়গায় ভোট হতে চলেছে – উত্তর মালদা, দক্ষিণ মালদা, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। মালদা, মুর্শিদাবাদ এই দুই জেলায় ৪০০ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে চলেছে কমিশন। চতুর্থ দফায় রয়েছে রাজ্যের আটটি লোকসভা কেন্দ্রে নির্বাচন।
চতুর্থ দফার ভোট: চতুর্থ দফায় ভোট হতে চলেছে ১৩ মে, ২০২৪। এদিন মোট আটটি জায়গায় ভোট হতে চলেছে বহরমপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর, আসানসোল, রানাঘাট, পূর্ব বর্ধমান, বর্ধমান-দুর্গাপুর । দফা বাড়ছে, সেই সঙ্গে লোকসভা কেন্দ্রের সংখ্যাও বাড়ছে। চতুর্থ দফায় ৭৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন রয়েছে বলে মনে করছে কমিশন।

পঞ্চম দফার ভোট: পঞ্চম দফায় ভোট হতে চলেছে ২০শে মে, ২০২৪। এদিন মোট সাতটি জায়গায় ভোট হতে চলেছে:- বনগাঁ, ব্যারাকপুর, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, উলুবেড়িয়া, হাওড়া।

ষষ্ঠ দফার ভোট:- ষষ্ঠ দফায় ভোট হতে চলেছে ২৫শে মে, ২০২৪। এদিন মোট আটটি জায়গায় ভোট হতে চলেছে:- পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর।

সপ্তম দফার ভোট: সপ্তম অর্থাৎ শেষ দফায় ভোট হতে চলেছে পয়লা জুন, ২০২৪ তারিখে। এদিন মোট নয়টি জায়গায়

ভোট হতে চলেছে:- ডায়মন্ড হারবার, বসিরহাট, জয়নগর, দমদম, বারাসত, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর ও মথুরাপুর।

পরবর্তী দফা গুলিতে ক্রিটিকাল বুথের সংখ্যা বেশি বলেই কমিশন সূত্রে খবর। সপ্তম তথা শেষ দফায় নয়টি লোকসভা কেন্দ্রে নির্বাচন। সেক্ষেত্রে বুথের সংখ্যা অনেক বেশি। শেষ দফার বুথে প্রায় এক হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে বলে কমিশনের একটি বিশেষ সূত্রে খবর। কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে ওইদিন নির্বাচন। ক্রিটিকাল বুথের সংখ্যাও অনেক বেশি থাকবে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

হিংসা ঠেকাতে কমিশনের ভরসা কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় দফা থেকেই ধাপে ধাপে বাড়ছে বাহিনী। প্রতিটি দফাতেই লাফিয়ে লাফিয়ে বাড়ানো হচ্ছে বাহিনী।

Related Articles