দাসনগরে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ
Bloody body of a person in Dasnagar, murder or suicide? Police investigating

The Truth Of Bengal : দেবাশীষ গুছাইত, হাওড়া : দাসনগরে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম রাজকুমার রাম (৫৫)। দাসনগর এলাকার বাসিন্দা। রবিবার রাতে দাসনগর থানার অন্তর্গত বিরাজময়ি রোড এলাকায় একটি ক্লাবের পাশে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর তারা ঘটনার খবর পেয়ে থানায় জানান। দাস নগর থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন।
পরিবারের তরফ থেকে জানা যায়, ওই ব্যক্তি পেশায় ভ্যান চালক ছিলেন। এলাকায় একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন। সম্ভবত ক্যাটারিং এর সামগ্রী (বাসন) নিয়ে যাওয়ার জন্য গিয়ে ছিলেন সেখানে। সোমবার ভোর রাতে স্থানীয়দের থেকে তার স্ত্রী খবর পান যে তাঁর স্বামী রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। এরপর ঘটনাস্থলে গিয়ে তার স্ত্রী দেখেন সত্যি রাজকুমার রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। ঘটনার খবর পেয়ে দাসনগর থানার পুলিশ সেখানে পৌঁছয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাওড়া হাসপতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করেছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে দাশনগর থানার পুলিশ।






