রাজ্যের খবর

২২ এপ্রিল থেকে ছুটি ঘোষণা সরকারি বিদ্যালয়গুলিতে

Holiday declared in government schools from April 22

The Truth of Bengal : প্রতিদিনই পাল্লা দিয়ে বৃদ্ধি হচ্ছে তাপমাত্রা আর এই তাপমাত্রা জেরে ছোট বাচ্চাদের কথা মাথায় রেখে শিক্ষা দপ্তর ছুটি ঘোষণা করল। শনিবার ২০ এপ্রিল থেকে সে মতোই ক্লাস শেষ হওয়ার পর সকল ছাত্র-ছাত্রীর উদ্দেশ্যে স্কুল শিক্ষক শিক্ষিকারা জানিয়ে দেন ছুটি ঘোষণার কথা। ছুটি ঘোষণার কথা শুনে একটু আনন্দ হলেও অভিভাবকদের এই তীব্র গরমে বাচ্চাদের সুরক্ষিত রাখার পরামর্শ দেন শিক্ষক শিক্ষিকার । সমস্ত সরকারি স্কুলগুলি শনিবার শেষ ক্লাস হয়ে যাবার পরই ছুটি ঘোষণা করে দেয়।

সকাল আট টা বাজলেই সূর্যের মেজাজ অন্য রূপ নেয় বেশ কয়েকদিন ধরে। তাই স্কুল শিক্ষা দফতর বাচ্চাদের কথা মাথায় রেখে যে সকল বিদ্যালয় সকাল দশটা থেকে শুরু হতো সেগুলিকে মর্নিং করে দেওয়া হয়। তাতেও কিন্তু অস্বস্তিকর গরমে বাচ্চাদের অনেক অসুবিধা হচ্ছে বলে জানান শিক্ষক শিক্ষিকারা। আর এই বাচ্চাদের কথা মাথায় রেখে স্কুল ছুটির সিদ্ধান্তকে অনেক সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা, যদিও পড়ার ব্যাঘাত ঘটলেও এই গরমে সুস্থ থাকার জন্য এই ছুটি ঘোষণা আবহাওয়ার পরিবর্তন হওয়ার পরেই বিদ্যালয় খুলবে এমনটাই জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা তবে নির্দিষ্ট তারিখ বেঁধে দেওয়া হয়নি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে অপরদিকে বীরভূম জেলায় গতকালকের তুলনায় আজকেও ৪৩ ডিগ্রী থেকে ৪৪ ডিগ্রি তাপমাত্রা ছুই ছুই। সকাল নটার পর বাড়িতে থাকতে হচ্ছে সাধারণ মানুষদের। এতটাই গরম বাড়ির বাইরে আর বেরোনো যাচ্ছে না সকালের কাজ বিকেল পাঁচটার পর করতে হচ্ছে। এতটাই তাপমাত্রা।

Related Articles