রাজ্যের খবর

ধূপগুড়িতে পোলিং ক্যাম্পে বসে থাকা সিপিএম কর্মীর মৃত্যু

CPM worker dies while sitting in polling camp in Dhoopguri

The Truth of Bengal: পোলিং ক্যাম্পে বসে থাকা অবস্থায় মৃত্যু সিপিএম কর্মীর। জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের বিনয় শা মোড় এলাকায় ১৫/১২৪ নম্বর বুথের বাইরে সিপিএমের অস্থায়ী ক্যাম্পে বসেছিলেন দলীয় কর্মী প্রদীপ দাস (৫৮)। আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি । দ্রুত সেখান থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের পউছনোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে কান্নায় ভেঙে ওই সিপিএম কর্মীর পরিবারের লোকজন। ভেঙে পড়েন দলীয় কর্মীরা। কীভাবে মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। তবে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।