যুদ্ধের আবহে শেয়ার বাজারে ধস, ৮.২১ লক্ষ কোটি টাকা হারালেন লগ্নিকারীরা
The stock market collapsed in the atmosphere of war

The Truth of Bengal: বিরাট ধস নামল শেয়ার বাজারে। দিনের শুরুতেই ৭৩৬ পয়েন্ট পতনে সেনসেক্স নেমে দাঁড়ায় ৭৩,৫০৮-এ। অন্যদিকে ২৩৪ পয়েন্ট পড়ে ২২,২৮৫ পৌঁছে যায় নিফটি। শেয়ারে লগ্নিকারীদের ৮.২১ লক্ষ কোটি টাকার লোকসান হয়েছে। মাথায় হাত লগ্নিকারীদের। ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে শেয়ার বাজারে ধস নামার আশঙ্কা ছিল। সেই আশঙ্কা সত্যি করে বিপুল ধস নামল শেয়ার বাজারে।
গত ১২ এপ্রিল শুক্রবার দিনভর বড়সড় ক্ষতির মুখে পড়েছিল দালাল স্ট্রিট। বিনিয়োগকারীরা ২.৫১ লক্ষ কোটি টাকা হারীয়েছিলেন। সেনসেক্স কমে যায় ৭৯৩ পয়েন্ট। নিফটিতেও ১ শতাংশের বেশি পতন দেখা দিয়েছিল। তারপর বাজার বন্ধ হলে আজ সপ্তাহের প্রথম দিনে খুলতেই বিপত্তি। বিরাট ধস নামল শেয়ার বাজারে। লগ্নিকারীদের ৮.২১ লক্ষ কোটি টাকার লোকসান হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ায় শেয়ার বাজারে একদিনে এমন ধস নামল। বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি সপ্তাহের শেষে ইনফোসিস, বাজাজ অটো এবং উইপ্রোর আয়ের ওপর বাজার প্রভাবিত হতে পারে। কারণ এই সংস্থাগুলির ফল খারাপ হলে শেয়ার বাজারের হাল আরও নিম্নমুখী হতে পারে। তখন আরও বড় বিপদ অপেক্ষা করে আছে লগ্নিকারীদের জন্য।






