
The Truth Of Bengal: লোকসভার আগে একের পর এক আম আদমি পার্টির নেতাদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।এখন তিহার জেলে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।তার মাঝে আপ নেত্রী অতিশি মারলেনা ও রাঘব চাড্ডা একযোগে অভিযোগ করেছেন,বিজেপিতে যোগ দেওয়ার জন্য তাঁদের চাপ দেওয়া হচ্ছে।বিজেপিতে না ভিড়লে রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে আপ নেতৃত্বের একাংশ বলছেন।সেই অবস্থায় আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংকে সুপ্রিমকোর্টে্ মঙ্গলবার তোলা হয়।
শীর্ষ আদালত তাঁকে জামিন দেয়।শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিয়েছে সর্বোচ্চ আদালত। অক্টোবরে সঞ্জয় সিংকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি।আবগারি দুর্নীতি মামলাতেই তাঁকে গ্রেফতার করা হ।এখন জামিন মেলায় সঞ্জয় সিং রাজনৈতিক কার্যকলাপে অংশ নিতে পারবেন।৩সপ্তাহের মধ্যে দিল্লিতে নির্বাচন রয়েছে।সেখানে বিজেপির সঙ্গে সম্মুখ সমরে নেমেছে আম আদমি পার্টি ও কংগ্রেস ।
একযোগে দিল্লির ৭আসনে লড়তে নেমেছে ইন্ডিয়া জোটের সদস্যরা।রাজনৈতিক প্রতিহিংসার ইস্যু ঘিরে দিল্লির দরবার তপ্ত হয়ে উঠেছে। নরেন্দ্র মোদি ইতিমধ্যে হুমকি দিয়েছেন,বিরোধীদের চরম ফল ভুগতে হবে।তাই জনতার দরবারে গিয়ে দিল্লির সরকারের কণ্ঠরোধ ও গাজোয়ারি রাজনীতির বিরুদ্ধে পথে নামতে তৈরি হচ্ছে ইন্ডিয়া জোট।যার অংশীদার হতে চান সঞ্জয় সিং। বিজেপির মুখোশ খুলে দেওযার কথাও বলছেন সঞ্জয় ঘনিষ্ঠ নেতারা।






