দেশ

কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে রাজপথে ইন্ডিয়া জোট

India Alliance on the streets to protest Kejriwal's arrest

The Truth Of Bengal : রবিবার একদিকে যখন রাজ্যে নির্বাচনী প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী ঠিক সেই সময় অন্যদিকে দিল্লিতে গণতন্ত্র বাঁচাও সমাবেশ চলবে রামলীলা ময়দানে। মূলত মোদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার লক্ষ্যেই ইন্ডিয়া জোটের সদস্যদের এই সমাবেশ। নির্বাচনের আগে বিজেপি সরকার যেভাবে কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থাকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে তার বিরুদ্ধে সোচ্চার হতেই এই জোট। জানা যায় এই সমাবেশে যোগ দেবেন রাজ্যের দলনেতা ডেরেক ও ব্রায়েন এবং সংসদ সাগরিকা ঘোষ সহ আরো ২৮ টি দলের শীর্ষ নেতৃত্ব। এই সমাবেশে প্রতিটি দলের পক্ষ থেকে ১০ মিনিট বক্তব্য রাখবেন বিভিন্ন নেতৃত্বরা। এই সমাবেশে প্রধান গুরুত্ব দেওয়া হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকারত্ব সহ নানান ইস্যু।

জয়রামের অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে শুধুমাত্র বিরোধীদের আর্থিকভাবে বিপর্যস্ত করতে শুক্রবার কংগ্রেসকে ১ হাজার ৮২৩ কোটি টাকা জরিমানা করে একাধিক নোটিশ পাঠানো হয়েছে। শুধু তাই নয় কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি শিবকুমারকে আগেই মিটে যাওয়া একটি অভিযোগের নোটিশ পাঠানো হয়েছে। রাজনৈতিক মহল সূত্র খবর, মোদি সরকারের এই দুরাচারের বিরুদ্ধে সোচ্চার হতেই রবিবার রামলীলা ময়দানে বিরোধীদের সমাবেশ।

কেজরিওয়ালের গ্রেফতারির পর এই প্রথম ইন্ডিয়া জোট দিল্লিতে তাদের কোন কর্মসূচি করতে চলেছে। এই সমাবেশে কংগ্রেসের পক্ষ থেকে যোগ দেবেন কেসি বেনুগোপাল এবং মল্লিকার্জুন খাগড়ে। এদিকে শিব সেনার পক্ষ থেকে যোগ দেবেন উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে এবং সঞ্জয় রাউত। এছাড়াও এই সমাবেশে উপস্থিত থাকবেন আরজেডির তেজস্বী যাদব, ডিএমকের তিরুচি শিবা, শরদ পাওয়ার আর বামেদের পক্ষ থেকে হাজির হবেন সীতারাম ইয়েচুরি এবং ডি রাজা।

আম আদমি পার্টির জাতীয় সাধারণ সম্পাদক ডঃ সন্দীপ পাঠক জানান, “প্রায় ১৪,০০০ বুথ রয়েছে দিল্লিতেই। প্রতিটি বুথ থেকে ১০ জন করে লোক নিয়ে রামলীলা ময়দানে পৌঁছলে লোকের সংখ্যা হবে ১.৫ লাখ।”

Related Articles