ভ্রমণ

আমলাদের কারখানা বলা হয় এই গ্রামকে, কোথায় আছে এমন গ্রাম

This village is called the factory of bureaucrats, the village where there is

The Truth Of Bengal: ভারতে চাকরিবাকরির ক্ষেত্রে এখনো আমলাতন্ত্রকে বিশেষ নজরে দেখা হয়। এদেশে রাজ্য হোক কিংবা কেন্দ্র, সর্বোচ্চ প্রশাসনিক পদে কাজ করতে হলে পাশ করতে হয় ইউপিএসসি পরীক্ষা। সর্বভারতীয় স্তরের এই পরীক্ষার ধাপ পেরনো অত্যন্ত কঠিন। এজন্য বিশেষ তালিম লাগে। লাগে কোচিং, বইপত্র, বিভিন্ন আইএএস আইপিএসদের সুপরামর্শ। এই পরীক্ষায় পাশ করে আইএএস, আইপিএস হয়ে বিভিন্ন সর্বোচ্চ পদ সামলানে মেধাবীরা।

সর্বভারতীয় স্তরের এই কঠিন পরীক্ষায় সফল হতে এখনো অনেক ছাত্রছাত্রী গ্রাম ছেড়ে শহরে এসে সেখানে থেকে পড়াশোনা করেন। পরীক্ষায় বসার তালিম নেন। কিন্তু ভারতেও আছে এমন এক গ্রাম যেখানে কোনও সুযোগ সুবিধা ছাড়াই সবচেয়ে বেশি আইএএস-আইপিএস পাশ করেছেন। তাঁরা পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন এই গ্রামে বসে। উত্তরপ্রদেশের মাধোপট্টি হল সেই গ্রাম যাকে ভারতের আমলা তৈরির কারখানা বলা হয়।

উপযুক্ত কোনও পড়াশোনার পরিকাঠামো না থাকা সত্ত্বেও এই গ্রাম থেকে ৫১ জন আইএএস আইপিএস আধিকারিক দেশ জুড়ে বিভিন্ন উচ্চ পদে কাজ করছেন।একটি গ্রাম থেকে এত জন আইএএস বা আইপিএস আধিকারিক দেশের অন্য কোনও গ্রামে নেই। তাই মাধোপট্টিকে বলা হয় ভারতের আমলা তৈরির কারখানা।

এ গ্রামে না আছে কোনও কোচিং সেন্টার, না আছে অন্য কোনও সুবিধা। যা আছে তা হল পড়াশোনার পরিবেশ। ১৯১৭ সালে এই গ্রামের বাসিন্দা স্বাধীনতা সংগ্রামী ঠাকুর ভগবতীদিন সিং আর তাঁর স্ত্রী শ্যামরতী সিং গ্রামের মানুষকে শিক্ষিত করার উদ্যোগ নেন। শতবর্ষ আগে এমন উদ্যোগই এই গ্রামকে অন্য অনেক গ্রামের থেকে আলাদা করেছিল। ছোট্ট এই গ্রামে ৭৫টি পরিবারের বাস। কিন্তু এই গ্রামে একটি পরিবার আছে যেখানে ৪ ভাইয়ের ৪ জনই আইএএস। তাঁরা হলেন, বিনয়কুমার সিং, ছত্রপাল সিং, অজয়কুমার সিং আর শশীকান্ত সিং।