দেশরাজনীতি

ভ্রষ্টাচার ইস্যুতে মোদিকে বিঁধলেন প্রিয়াঙ্কা, ভোটের আগে কংগ্রেসের হাতিয়ার নির্বাচনী বন্ড

Electoral bonds are the tool of Congress before the polls

The Truth of Bengal: বিজেপির জুমলাবাজির মতোই ভ্রষ্টাচারকেও ইস্যু করতে চায় কংগ্রেস। কংগ্রেসের অন্যতম নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর আক্রমণের ধার বাড়ানো দেখে একথাই মনে করছে রাজনৈতিক মহল। প্রিয়াঙ্কার অভিযোগ,বিজেপি ইচ্ছাকৃতভাবে ইলেক্টোরাল বন্ডকে কাজে লাগিয়ে আর্থিকভাবে লাভবান হয়েছে। ৩৮টি পেশাদারী সংস্থা নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপির তহবিলে ২হাজার ৪ কোটি টাকা অনুদান দিয়েছে।

কেন্দ্রের শাসকরা আসলে শিল্পগোষ্ঠী বা প্রেসার গ্রুপদের সন্তুষ্ট করতে গিয়ে সরকারি পরিষেবাকে লাটে তুলেছে।ডবল ইঞ্জিনের সরকার ৩.৮ লক্ষ কোটি টাকার প্রকল্প  পাইয়ে দিয়েছে মোদি সরকারের  বন্ধু  শিল্পপতি বা প্রভাবশালীদের। প্রিয়াঙ্কার আরও তোপ,,১৬টি শেল কোম্পানি বিজেপিকে ৪১৯ কোটি টাকা নির্বাচনী বন্ডে চাঁদা দিয়েছে।এমনকি মূলধনের থেকেও বেশি টাকা বিজেপিকে চাঁদা দেওয়া হয়েছে বলেও তাঁর অভিযোগ।

তাই কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে সুপ্রিমকোর্টের নজরদারিতে তদন্ত হবে বা স্পেশাল টিম গঠন করে বিজেপির এই বন্ড কেলেঙ্কারি ফাঁস করা হবে বলেও জয়রাম রমেশের পর কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব হুঙ্কার দিয়েছেন।ফলে চব্বিশের নির্বাচনের আগে বিজেপি যত স্বচ্ছ রাজনীতির বড়াই করছে ততই বিরোধীরা এককাট্টাভাবে ভ্রষ্টাচার ইস্যুতে আক্রমণের ধার বাড়াচ্ছে বলা যায়।

Related Articles