আগামী তিন মাস জমি বিক্রি করা যাবে না, বিতর্কিত সিদ্ধান্ত অসম সরকারের
For the next three months, land cannot be sold between people of different religions, the controversial decision of the Assam government

The Truth Of Bengal : লোকসভা ভোটের আগে এবার বিতর্কিত সিদ্ধান্ত নিল অসম সরকার। অসম সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আগামী তিন মাস বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে জমি বিক্রি করা যাবে না। এক্ষেত্রে অসম সরকারের তরফ থেকে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হবে। অসম সরকারের তরফে জানানো হয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতিমধ্যে সারা দেশ জুড়ে সিএএ লাগু করেছে কেন্দ্রীয় সরকার। এরমধ্যে অসম সরকারের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অসমের ১৪টি লোকসভা কেন্দ্রে তিন দফায় ভোট হওয়ার কথা রয়েছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল ও ৭ মে তিন দফায় ভোট হবে এই অসমে।
এই লোকসভা ভোটের সময় বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্পত্তি ক্রয় বিক্রয় বন্ধ রাখতে চায় অসম সরকার। অসমের রাজস্ব বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি জ্ঞানেন্দ্র সিং ত্রিপাঠী বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছেন।
FREE ACCESS






