দেশ
Trending

ভোটে বেহিসেবি খরচে লাগাম টানার চেষ্টা, ৬ কেন্দ্রকে আর্থিক স্পর্শকাতর ঘোষণা কমিশনের

The commission declared 6 centers financially vulnerable

The Truth Of Bengal: ভোটারদের প্রভাবিত করতে অনেক সময়ই মোটা টাকা প্রলোভন দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।নগদের টোপ দিয়ে ভোট কেনার পদ্ধতি নিয়ে বিতর্ক আছে।এই অবস্থায় রাজ্যের ৬ লোকসভা  কেন্দ্রকে আর্থিক স্পর্শকাতর ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন।

কমিশন ঘোষণা করেছে, কলকাতা উত্তর,  আসানসোল, বনগাঁ,  দার্জিলিং, মালদহ উত্তর ও মালদহ দক্ষিণ, ‘আর্থিক স্পর্শকাতর’ ।কমিশনের পর্যবেক্ষকদের একাংশের দাবি, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে উদ্ধার হয়েছিল ১৮ কোটি ৯৩ লক্ষ টাকা।   ২০২১ এর বিধানসভা নির্বাচনে উদ্ধার হয় ৩০০ কোটি ১১ লক্ষ টাকা।   তাই  এবারের ভোটে এই ৬ কেন্দ্রকে আর্থিকভাবে স্পর্শকাতর ঘোষণা করা হল।

কেউ কেউ বলেন,মানি পাওয়ার ব্যবহার বা টাকার ফুলঝুড়ি উড়িয়ে জনতার রায়কে অপব্যবহার করা হয়।চব্বিশের ভোটে সেই অর্থ শক্তির অপব্যবহারে লাগাম টানা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। মুখ্য নির্বাচন কমিশনার রাজ্যে রাজ্যে  পর্যবেক্ষক নিয়োগ করে তত্পরতা দেখাচ্ছে।এখন পেশীশক্তি, অর্থশক্তি, মিথ্যা তথ্য পরিবেশন ও আদর্শ আচরণ বিধি কার্যকর করার বিষয়ে কমিশন সাফল্য পেলে আদর্শ গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করার কাজ  অনেকটাই এগিয়ে যাবে বলে আশা করছেন অনেকে।

Related Articles