ভিকি-ক্যাটের জীবনে তৃপ্তির এন্ট্রিতে ‘ব্যাড নিউজ’ বলিউডে
Vicky-Kat's entry into Vicky-Kat's life is 'Bad News' in Bollywood

The Truth Of Bengal: গতবছর অ্যানিম্যাল ব্লকবাস্টার হওয়ার পর লাইম লাইটে চলে আসেন অভিনেত্রী তৃপ্তি ডিমরি। ইতিমধ্যেই ন্যাশনাল ক্রাশ বলা হয় তাঁকে। ‘অ্যানিম্যাল’র মুক্তির পর অভিনেত্রীর জনপ্রিয়তা প্রবল বেড়ে গিয়েছে। একগুচ্ছ ছবির অফারও আছে ভাবি টু ওরফে তৃপ্তির হাতে। তবে এর মধ্যে কন্যার নজর পড়ছে বলিউডের স্যাম বাহাদুর ভিকির দিকে। কিছুদিন আগে একটি ছবির শ্যুটিংয়ে বিদেশে সমুদ্রতটে রোম্যান্স করতে দেখা গিয়েছিল ভিকি ও তৃপ্তি দুজনকেই। তাহলে ভিকি-ক্যাটের সুখের ঘরে কী আগুন জ্বলতে চলেছে ?
‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে রাতারাতি খবরের শিরোনামে উঠে এসেছেন বলিউড অভিনেত্রী তৃপ্তি ডিমরি। এই মুহূর্তে রাশ্মিকা মন্দানার সঙ্গে তাঁকেও ন্যাশনাল সেনসেশন বলা হচ্ছে। রণবীর ও তৃপ্তির চুম্বন দৃশ্য রীতিমত ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বলিউড সূত্রে খবর তাঁর ঝুলিতে এখন একের পর ছবির অফার। বলিউড প্রযোজকদের লম্বা লাইন সব সময় লেগে থাকে তাঁর বাড়ির সামনে। এবার সেই তৃপ্তিকে দেখা গেল ভিকি কৌশলের কোলে। অর্থাত ক্যাট-ভিকির সুখী সংসারে এন্ট্রি নিলেন ‘ভাবী টু’।
বলিউডের নতুন ছবি ব্যাড নিউজ-এ জুটি বেধেছেন দুজনে। করণ জোহরের প্রযোজনায় এই ছবির শ্যুটিংয়ে ক্রোয়েশিয়ায় দেখা গিয়েছিল তাঁদেরকে। রণবীর কাপুরকে ছেড়ে এবার নজর দিয়েছেন ক্যাটরিনার স্বামী ভিকি কৌশলের দিকে। তবে ভিকি কৌশল একা নন, তৃপ্তির প্রেমে মজবেন, অ্যামি ভ্রিকও। আগামি জুলাইয়ে মুক্তি পাবে এই ছবি। তার আগে সদ্য প্রকাশ্যে এল এই ছবির ফার্স্টলুক। তবে প্রথমে এই ছবির নাম রাখা হয় ‘মেরে মেহেবুব মেরে সনম’ পরে সেই নামের পরিবর্তে হয় ব্যাড নিউজ। তৃপ্তি, ভিকি ও অ্যামির পাশাপাশি দেখা যাবে নেহা ধুপিয়াকেও।






