রাজ্যের খবর

১০ মার্চ জনগর্জন সভায় অংশ নিতে হাওড়া স্টেশনে হাজির পুরুলিয়ার তৃণমূল কর্মী সমর্থকরা

On March 10, supporters of Trinamool activists appeared at Howrah station to participate in the rally.

The Truth Of Bengal, দেবাশীষ গুছাইত, হাওড়াঃ বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা, একশো দিনের কাজের টাকা, আবাস যোজনা এছাড়াও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা না দেওয়ার প্রতিবাদে আগামী ১০ মার্চ জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস।

সেই মতোই বিভিন্ন জেলা থেকে আসা তৃনমূল কর্মী সমর্থকেরা হাওড়া স্টেশনে জমায়েত করেন। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি বিধানসভা থেকে প্রায় কয়েকশো কর্মী সমর্থকেরা হাওড়া স্টেশনে এসে উপস্থিত হন। তাদের জন্য শনিবার থাকা ও খাবারের ব্যাবস্থা করানোর জন্য বাসে করে কলকাতার নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়।

FREE ACCESS

 

Related Articles