রাজ্যের খবর

দুর্যোগের মধ্যে দুর্ঘটনার কবলে অটো, মৃত ১

Auto accident in disaster, 1 dead

The Truth Of Bengal: উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুর এলাকার ঘটনা।

পুলিশ ও পরিবার সূত্রে খবর, ৪৮ বছরের দীলিপ ঘোষ, হাড়োয়া থেকে অটোতে চেপে আদমপুর নিজের বাড়ি ফিরছিলেন। তখন মল্লিক পুর যেতেই হঠাৎ বিদ্যুৎ চলে যায়। সেই সময় হালকা ঝড় হওয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়। তারপরেই দৃশ্যমান কমে যাওয়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরে জরে ধাক্কা মারে ওই অটোটি। এরপর অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফলে অটোর নীচে পড়ে যায় দীলিপ ঘোষ নামের ওই অটো যাত্রী। এরপর স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ইতিমধ্যে মৃতদেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কিভাবে দুর্ঘটনাটি ঘটলো তা জানতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। পাশাপাশি অটো চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

FREE ACCESS

Related Articles