বিনোদন
Trending

ভাইফোঁটা দিতেন উত্তম কুমারকে, প্রয়াত কিংবদন্তি অসীমা মুখোপাধ্যায়

The late legend Asima Mukherjee used to give Uttam Kumar a brotherhood

The Truth Of Bengal: প্রয়াত হলেন টলিউডের উজ্জ্বল নক্ষত্র তথা জনপ্রিয় কিংবদন্তি অসীমা মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০। তাঁর গান ‘বড় একা লাগে এই আঁধারে’ এখনও ফেরে লোকমুখে।

সূত্রের খবর, গত কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন অসীমাদেবী। পারকিনসন্সেরও সমস্যায় ভুগছিলেন। শেষমেশ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা বিনোদন জগতে।

বছরের শুরুটা মোটেও ভালো কাটছেনা বিনোদন জগতের। ২০২৪ সালের শুরু থেকেই ছেড়ে চলে যাচ্ছেন একের পর এক তারকারা। গায়িকা থেকে সুরকার প্রযোজক হিসেবে বিশাল সুখ্যাতি ছিল অসীমা মুখোপাধ্যায়ের। উত্তমকুমারের একাধিক কালজয়ী সিনেমা ‘চৌরঙ্গী’ থেকে শুরু করে মেমসাহেব’, ‘বাঘবন্দী খেলা’- তে শুধুমাত্র অসীমা দেবীর প্রযোজনাতেই কাজ করেছেন মহানায়ক। সেই সূত্রেই মহানায়কের সঙ্গে ভাই বোনের সম্পর্ক পৌঁছে গিয়েছিল পারিবারিক স্তরে। নিজের কোনও বোন ছিল না মহানায়কের। তাই প্রতিবছর নিয়ম মেনে নিতেন ফোঁটা। অসীমা মুখোপাধ্যায়ের আরেক পরিচয় তিনি অভিনেতা পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী।

গত শনিবার শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন ‘চৌরঙ্গী’ ছবির অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। আর সেই ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন অসীমাদেবী। একই মাসে, একই ছবির দুই তারকা চলে গেলেন না ফেরার দেশে।

FREE ACCESS

Related Articles