রাজ্যের খবর
Trending

ডুয়ার্সের চা শ্রমিকদের আস্থা জোগাতে ‘চা শ্রমিক একোতা যাত্রা’ শুরু তৃণমূলের

Trinamool started 'Cha Sramik Ekota Yatra' to give confidence to the tea workers of Duars

The Truth Of Bengal: সোমবার আলিপুরদুয়ার জেলার প্রান্তিক ব্লক কুমারগ্রামের সংকোশ চা বাগান থেকে ১১ দিনের পদযাত্রা শুরু করলো তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। ওই পদযাত্রা শেষ হবে ২৯ ফেব্রুয়ারী, মালবাজারের এলেনবাড়ি চা বাগানে। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের ১৫০ টি চা বাগানের এলাকা পরিক্রমা করবে এই যাত্রা। এদিন পদযাত্রায় অংশগ্রহণ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক, আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল চা শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র বাড়া ওরাও সহ অন্যান্য জেলা তৃণমূলের নেতারা। মূলত আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে শাসক দল। গত নির্বাচনে প্রায় আড়াই লক্ষ ভোট জয়ী হয়েছিল রাজ্যের বিরোধী দলের প্রার্থী জন বার্লা। জেলায় শত উন্নয়নের পরেও হেরে যায় শাসক দল।আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র এলাকায় প্রায় ৭০% রয়েছে চা বলয়। সেই সমস্ত চা বাগানের ভোটাররা মুখ ফেরানোয় হারের মুখ দেখতে হয়েছিল রাজ্যের শাসক দলকে। ফলে একোতা যাত্রার মাধ্যমে চা বলয়ের হারানো জমি উদ্ধারে মাঠে নামল শাসক দল।

সাংসদ প্রকাশ চিক বড়াইক বলেন,চাবাগানের জন্য কিছু করেনি বিজেপি। একমাত্র মুখ্যমন্ত্রী আমাদের যা উন্নয়ন করার করছেন। চা বাগানে হাসপাতাল, ক্রেশ হাউস হচ্ছে। চা শ্রমিকরা পিএফ এর টাকা পাচ্ছেনা। চা শ্রমিকদের নিয়ে আমরাই আন্দোলন করেছি। কিন্তু লাভ হয়নি। তাই এবার পদযাত্রা শুরু করলাম। হারানো জমি পুনরুদ্ধারে এবার ময়দানে শাসক দল।

তৃণমূলের যাত্রা নিয়ে আলিপুরদুয়ার বিজেপির সাধারণ সম্পাদক মিঠু দাস বলেন, জেলার বন্ধ চা বাগান নিয়ে আমরা আন্দোলনে নেমেছি, চা বাগানে শ্রমিক অনাহারে মরছে, বিনা চিকিৎসায় মরছে তৃণমূল কি করেছে ? চা শ্রমিকদের জন্য কেন্দ্র অনেক কিছু করছে। লোকসভা কেন্দ্র বেশিরভাগ এলাকা যেহেতু চা বেষ্টিত, তাই লোকসভা নির্বাচনের আগে তৃণমূল নাটক করছে।

FREE ACCESS

Related Articles