দেশ
Trending

গেম খেলতে গিয়ে ব্যর্থ, রেগে গলায় ব্লেড চালাল যুবক

Failed to play the game, the young man ran the blade into his throat in anger

The Truth Of Bengal: অনলাইন গেম খেলতে গিয়ে ৩ বার হেরে যায় ওড়িশার বছর ২৮ এর এক যুবক। নিজের ব্যর্থতা মেনে নিতে না পেরে ব্লেড দিয়ে নিজের গলা কেটে ফেলে যুবক। রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তার অবস্থা অত্যন্ত আশঙ্কা জনক বলেই জানিয়েছে ওই ব্যক্তির পরিবার।

বর্তমানে অনলাইন গেমে আসক্ত গোটা বিশ্ব। এবার এই অনলাইন গেম খেলার পর বারংবার ব্যর্থ হয়ে রেগে নিজের গলা কেটে নিল এক যুবক। ঘটনাটি ঘটেছে ওড়িশার জারপদ এলাকার জেরেঙ্গ গ্রামে। এই অদ্ভুত কাণ্ড ঘটানো যুবকের নাম সৌম্য রঞ্জন। বয়স ২৮ বছর। ওই যুবকের পরিবারের দাবি সৌম্য অনলাইন গেমে প্রচণ্ড আসক্ত। ডিভাইস নিয়ে বসলে খাওয়া দাওয়া সব ভুলে সে কেবলই গেম খেলত। গেম খেলা নিয়ে অশান্তি হত পরিবারে। জানা গেছে বাড়িতে বসে একাই গেম খেলছিল ওই ব্যক্তি। প্রথম বার গেম খেলায় হেরে যায়। হেরে যায় দ্বিতীয় এবং চতুর্থ খেলাতেও। এর পরই সে চিৎকার করতে আরাম্ভ করে। নিজের ব্যর্থতার উপর ক্ষুব্ধ হয়ে হাতের কাছে থাকা ব্লেড নিয়ে নিজের গলাই কেটে ফেলে সে। ফিনকি দিয়ে বের হতে থাকে রক্ত। তাকে এইভাবে রক্তাক্ত অবস্থায় দেখে তার পরিবারের মাথায় হাত। তড়িঘড়ি সৌম্য কে নিয়ে যাওয়া হয় কাছের এক হাসপাতালে। অবস্থা অত্যন্ত শোচনীয় হওয়ায় সেখান থেকে ওই যুবককে নিয়ে যাওয়া হয়েছে এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু পরে সেখান থেকেও স্থানান্তরিত করা হয় কটকের অপর একটি হাসপাতালে। বর্তমানে তার অবস্থা অতন্ত্য সঙ্কট জনক বলেই খবর।

উল্লেখ্য, এই মর্ডান যুগে অনলাইন গেম অল্পবয়সীদের কাছে খুবই প্রিয় একটি বিষয়। একবার গেম খেলতে শুরু করলে যে ভাবে বসে আছে সেই ভাবে বসেই সারা সারা দিন না খেয়েও গেম খেলতে অভ্যস্ত এই যুগের তরুণরা। পড়ুয়ারা এখন পড়ার বই ছেড়ে আসক্ত হয়েছে অনলাইন গেমে। পাবজি, ফ্রি ফাইয়ারের মত গেম তরুণদের কাছে প্রিয় হলেও প্রত্যেক বাড়ির অভিভাবকদের কাছে তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

FREE ACCESS

Related Articles