দেশ

NEET কেলেঙ্কারির জেরে প্রশ্নফাঁস রুখতে কড়া পদক্ষেপের বার্তা প্রধানমন্ত্রীর

গভীর রাতে মোদির বড় বার্তা! নিট কাণ্ডে অপরাধীদের ফাঁদে ফেলতে আসছে কড়া আইন

Truth of Bengal: তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললে কোনওভাবেই রেহাই মিলবে না, নিট (NEET) প্রশ্ন ফাঁসকাণ্ডে ফের অপরাধীদের বিরুদ্ধে চরম হুশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়া এক্স (X) হ্যান্ডলে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, জালিয়াতি রুখতে ফাস্ট ট্র্যাক কোর্ট ও কঠোর শাস্তির বিধান সংবলিত একটি জরুরি আইন প্রস্তুত করা হয়েছে, যা নিয়ে শুক্রবারই মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, “আমি জানি, প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি কোনো তুচ্ছ বিষয় নয়। এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক ও উদ্বেগের। এই জালিয়াতি রুখতে গত আড়াই মাসে সরকারের তরফ থেকে একাধিক কড়া আইনি পদক্ষেপ করা হয়েছে। মূল অভিযুক্তদের গ্রেফতার করে ইতিমধ্যেই কারাগারে পাঠানো হয়েছে।”

আরও পড়ুন যন্তর মন্তরে আন্দোলনের মুখে বড় পদক্ষেপ কেন্দ্রের! প্রশ্নফাঁসের দ্রুত বিচারে তৈরি হচ্ছে বিশেষ আদালত

তবে শুধু সাজা দেওয়াই নয়, শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ শিক্ষাবর্ষ যাতে কোনওভাবেই নষ্ট না হয়, সেদিকে সরকার নজর রাখছে বলে জানান মোদি। তিনি উল্লেখ করেন, স্বল্পতম সময়ের মধ্যে প্রায় ২২ লাখ শিক্ষার্থীর জন্য পুনরায় পরীক্ষা আয়োজন করা হয়েছিল এবং গত ১৯ তারিখে তাঁর ফলাফলও প্রকাশ করা হয়েছে। দেশজুড়ে সফল পরীক্ষার্থীদের খুশির আবহাওয়া তৈরি হলেও সরকার এখানেই থেমে থাকতে নারাজ।

প্রধানমন্ত্রী জানান, ফাস্ট ট্র্যাক আদালত গঠনের জন্য তিনি সংশ্লিষ্ট দফতরগুলোকে বিশেষ নির্দেশ দিয়েছিলেন। দপ্তরগুলোর নিরলস পরিশ্রমে গভীর রাতেই তাঁর কাছে খসড়া বিল জমা পড়ে গেছে। শুক্রবার মন্ত্রিসভার সহকর্মীদের মতামত নিয়ে এটি চূড়ান্ত করা হবে। এরপর সোমবার থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনের দ্বিতীয় সপ্তাহেই এই বিলটি পাস করানোর সর্বাত্মক চেষ্টা চালানো হবে।

আরও পড়ুন নিট বিতর্কে সংসদে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, বিরোধীদের কড়া বার্তা সংসদীয় মন্ত্রীর

এর আগে সকালেও মোদি স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, সরকারের কাছে দেশের যুবসমাজ ও শিক্ষার্থীদের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। তাই দুর্নীতিগ্রস্তদের দ্রুত সাজা দিতে এই বিশেষ আদালত তৈরি করা হচ্ছে। অন্যদিকে, নিট বিতর্ক ও চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার উদ্দেশ্যে শুক্রবার দুপুর ১২টার পর কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব ও ককরোচ জনতা পার্টির প্রতিনিধি দলের মধ্যে এক উচ্চপর্যায়ের বৈঠক হতে চলেছে বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর।

Related Articles