ভালোবাসার সপ্তাহে জেনেনিন বিশেষ দিনগুলি সম্পর্কে
Know about the special days during the week of love

Bengla jago Desk: ভালবাসা উদ্যাপন করার যে বিশেষ কোনও দিন থাকতে পারে, এ কথা বিশ্বাস করতে চান না অনেকেই। আবার, নতুন প্রেমের সম্পর্কে আবদ্ধ হওয়া জুটির মধ্যে ফেব্রুয়ারির ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি যেন চলতে থাকে সপ্তাহব্যাপী উৎসব। ভালোবাসা সপ্তাহের প্রথম দিন অর্থাৎ ৭ ফেব্রুয়ারি গোলাপ দিয়ে, ৮ ফেব্রুয়ারি প্রেমের প্রস্তাব দিয়ে, ৯ ফেব্রুয়ারি চকোলেট আর ১০ ফেব্রুয়ারি দিন টেডি হাতে, ১১ ফেব্রুয়ারি পাশে থাকার অঙ্গীকার করে, ১২ ফেব্রুয়ারি একে অপরকে জড়িয়ে, ১৩ ফেব্রুয়ারি চুম্বন দিয়ে এবং শেষমেশ আসে ভালোবাসার সবচেয়ে বড়দিন ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইন্স ডে’। ভালোবাসার সপ্তাহএর মধ্যে প্রত্যেক দিনগুলি একএকটির প্রতীক। তাই জেনেনিন ৭-১৪ পর্যন্ত প্রেমের সপ্তাহের কোনটা কীসের প্রতীক
৭ ফেব্রুয়ারি = ভালবাসার রং যেহেতু লাল , তাই ৭ তারিখ লাল রঙের পোশাক, লাল গোলাপ, লাল বেলুন হাতে শহরের বিভিন্ন জায়গায় যুগলদের ভিড়ও জমবে। দিন জুড়েই চলবে কাপলদের খাওয়াদাওয়া এবং ঘুরাঘুরি।
৮ ফেব্রুয়ারি = এই দিনটিতে কাপেলরা পরস্পরকে প্রোপোজ করেন। নিজেদের মনের কথা এবং ভালোবাসার কথা জানান।
৯ ফেব্রুয়ারি = চকোলেটকে প্রেমের প্রতীক হিসেবে মনে করা হয়। প্রেম সপ্তাহের তৃতীয় দিন হল চকোলেট ডে। এই দিনটিতে কাপেলরা একে অপরকে চকোলেট উপহার দেন।
১০ ফেব্রুয়ারি = টেডিবিয়ার পছন্দ করে না এমন মানুষ খুবই কম। প্রেমের সপ্তাহের চতুর্থ দিন হল টেডিবিয়ার ডে । ওই দিন প্রেমিক-প্রেমিকারা এই দিনটিতে একে অপরকে টেডিবিয়ার উপহার দেন ।
১১ ফেব্রুয়ারি = ভ্যালেন্টাইনস সপ্তাহের পঞ্চম দিনে কাপেলরা পরস্পরকে প্রতিশ্রুতি দেন। বোঝাতে চেষ্টা করেন যে তাঁরা একে অপরের পাশে থাকবেন। এই দিনটিকে প্রমিস ডে হিসেবে পালন করা হয় ।
১২ ফেব্রুয়ারি = ভালোবাসার অন্যতম শর্ত বা কারণ হল আলিঙ্গন। যেখানে কোনও শব্দের প্রয়োজন পরে না। তাই হাগ ডে-তে কাপেলরা পরস্পরকে আলিঙ্গন করে বুঝিয়ে দেন যে তাঁরা একে অপরকে ভালোবাসেন।
১৩ ফেব্রুয়ারি = আলিঙ্গন দিবসের পর পরের দিনই হল চুম্বন দিবস বা কিস ডে। ওই দিন প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে চুম্বন করে তাঁদের ভালোবাসার বন্ধনকে আরও গভীর করে তোলেন।
১৪ ফেব্রুয়ারি = এই দিনটিতে কালরা একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যান, সিনেমা দেখেন। ভালোবাসার কথা জানান একে অপরকে ।






