রাজ্যের খবর

কীটনাশক খেয়ে আত্মঘাতী এক যুবক, ঘটনার তদন্তে পুলিশ

A young man committed suicide by eating pesticides

The Truth of Bengal: বড়ঞা থানার নিমা গ্রামে কীটনাশক খেয়ে আত্মঘাতী এক যুবক। মৃতদেহ বর্ধমান মেডিক্যাল হাসপাতাল থেকে ময়নাতদন্ত সম্পূর্ণ হওয়ার পর মঙ্গলবার রাত্রি ৮:৩০ নাগাত দেহ গ্রামে ফিরতেই শোকের ছায়া এলাকায়। মৃত ওই যুবকের নাম পার্থ দাস (৩২)। মৃতের পরিবারের অভিযোগ, গ্রামের এক গৃহবধূ সুনিতা দাসের সঙ্গে দীর্ঘদিন থেকে পরকীয়ার জড়িয়ে পড়ে পার্থ।

আর রবিবার ভরে পরকীয়ায় প্রতারিত হয়ে বিস খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন ওই যুবককে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর বর্ধমান মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্ধমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত্রে মৃত্যু হয় ওই যুবকের।

মৃতের পরিবারের আরও অভিযোগ বিস খেয়ে আত্মঘাতী হওয়ার আগে ওই যুবক সুইসাইড নোট লিখে গিয়েছিল। মৃতের পরিবারের পক্ষ থেকে ওই গৃহবধূর বিরুদ্ধে বড়ঞা থানায় লিখিত অভিযোগে জানানো হয়। ঘটনার পর থেকে বাড়িতে তালা ঝুলিয়ে পলাতক। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে।

Related Articles