দেশ

নীতীশের অনুপস্থিতিতেও অটল থাকবে ইন্ডিয়া জোট দাবি রাহুলের 

Rahul Gandhi in bihar

The Truth of Bengal: বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের অনুপস্থিতিতেও জোটের বাঁধন অটল থাকবে, ওড়িশায় দাঁড়িয়ে এই বার্তা রাহুল গান্ধীর। প্রসঙ্গত, সোমবার সংসদ ভবনে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ মত পাওয়ার দাবি করেছিল প্রধানন্ত্রী নরেন্দ্র মোদী। সেই নিয়েই শুরু হয়েছিল রাজনৈতিক জল্পনা। মঙ্গলবার ওড়িশা থেকে তার উত্তর দিলেন রাহুল গান্ধী।

কিছুদিন আগেই বিহারের মুখ্যমন্ত্রী নির্বাচনের সময়,নীতীশ কুমারের জোট ত্যাগ নিয়ে জল্পনা ছড়িয়েছিল রাজনৈতিক মহলে। তারই মধ্যে সোমবার সংসদ ভবনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলেন,”আগামী লোকসভা নির্বাচনে এনডিএ ৪০০ আসন পাবে। বিজেপি একাই পাবে ৩৭০ আসন।” সেই সঙ্গে বিরোধীদল দল কংগ্রেসকে একাধিক কটাক্ষও করেন তিনি। নির্বাচনের আগেই প্রধানমন্ত্রীর এমন ভবিষ্যৎবাণীতে চাঞ্চল্য ছড়িয়েছিল রাজনৈতিক মহলে। সেই জল্পনার মধ্যেই মঙ্গলবার উড়িষ্যা থেকে রাহুল গান্ধী বার্তা দেন,” এ কথা সত্য নয়, অনেক দল ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে যাচ্ছে। যেমন ভাবে জোট তৈরি হয়েছিল, তেমনই রয়েছে।” এই কথার লড়াইয়ের পর নির্বাচনে কোন দল কটি আসন পাবেন সেই নিয়ে শুরু হয়েছে চর্চা।

আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব শুরু করেছে প্রত্যেকটা রাজনৈতিক দল। উল্লেখ্য ফেব্রুয়ারির শেষে মুম্বইতে ইন্ডিয়া জোটের মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেই মহাসমাবেশে মল্লিকার্জুন খাড়্গে আমন্ত্রণ জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়,অখিলেশ যাদব,এমকে স্ট্যালিন,শরদ পাওয়ার,উদ্ধব ঠাকরের মতো বিরোধী নেতাদের।

Related Articles