খেলা

লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থী ঠিক করে ফেলেছে আম আদমি পার্টি, পঞ্জাব নিয়ে কংগ্রেস কী আপের প্রার্থীদের পাশে দাঁড়াবে উঠছে বড়সড় প্রশ্ন?

The big question is whether the Congress will stand by the AAP candidates in Punjab?

The Truth Of Bengal : কেন্দ্রীয়ভাবে একজোট হয়ে লড়াইয়ের প্রতি সম্মতি প্রকাশ করলেও রাজ্যে রাজ্যে ভিন্ন পথ নিতে চায় আঞ্চলিক দলগুলো। আপের তরফে প্রস্তাব দেওয়া হয়, দিল্লির ৭ লোকসভা আসনের মধ্যে ৩টি কংগ্রেসকে ছেড়ে দেওয়া হবে। পরিবর্তে গুজরাটে কিছু আসন আপকে ছাড়ার প্রস্তাব দেওয়া হয়। সেই জোটের আলোচনা অনেকদূর এগিয়ে যায়। তার মাঝে পঞ্জাব নিয়ে কংগ্রেসের আশায় জল ঢেলে দিলেন ভগবন্ত মাণরা।

আপের সাফ কথা, ১৩টি লোকসভা আসনেই তাঁরা লড়াই করবে। তারজন্য ৪০জনের সংক্ষিপ্ত তালিকাও তৈরি রয়েছে। ইন্ডিয়া জোটে থাকা কংগ্রেসের সঙ্গে ছোট শরিকদের সম্পর্ক বেশ ভালো। আম আদমি পার্টি মনে করছে, রাজ্য ভিত্তিক সমঝোতার সূত্র অনুসারে তাঁদের প্রভাবিত রাজ্যে কংগ্রেস যেমন নির্ণায়ক ভূমিকা নেবে,তেমনই আবার, আঞ্চলিক শক্তি দখলে থাকা রাজ্যে তাঁদের নাক না গলানোই বাঞ্চনীয়। একথা তৃণমূল কংগ্রেসের মতোই আমআদমি পার্টিও বলতে চায়।বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য রাজ্য ভিত্তিক সমঝোতা সূত্র বের করা প্রয়োজন।

যাতে ভুল বোঝাবুঝির সুযোগ না নেয় গেরুয়া শিবির।এই অবস্থায় জোট সমীকরণের  কথা মাথায় রেখে,অবিজেপি দলগুলো কতটা বোঝাপড়ায় আসতে পারে তাই দেখার।তবে ৫৪৩আসনের লোকসভায় সংখ্যাগরিষ্ঠ আসনে কংগ্রেস প্রার্থী মনোনয়ন থেকে রাজনৈতিক কৌশল গ্রহণে শরিকদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে চায় বলে আভাস দিয়েছেন জয়রাম রমেশ।এখন পঞ্জাব নিয়ে সেরাজ্যের নেতাদের মতামতকে কংগ্রেস কতটা গুরুত্ব দেয় তাও লক্ষ্যণীয়।

 

FREE ACCESS

Related Articles