রাজ্যের খবর
Trending

পুরুষ ভোটারের তুলনায় রাজ্যে বাড়ল মহিলা ভোটারের সংখ্যা…

The number of female voters has increased in the state compared to male voters.

The Truth Of Bengal: পুরুষ ভোটারের তুলনায় রাজ্যে বাড়ল মহিলা ভোটার।২০২৪-এর প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, মহিলা ভোটারের সংখ্যা ৩কোটি ৭৩লক্ষের বেশি। পরিসংখ্যান অনুযায়ী,নতুন ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১১লক্ষ ৩৩হাজারের বেশি। কমিশনের তরফে জানানো হয়েছে,ভোটার তালিকা একশ শতাংশই নির্ভুল।

লোকসভা নির্বাচনের প্রস্তুতি চলছে জোরদার। কয়েকমাসের মধ্যেই ভোটের ঢাকে কাঠি পড়বে।তার আগে রাজ্যে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে দেখছেন কমিশনের প্রতিনিধিরা।ইতিমধ্যে দক্ষিণের রাজ্যে পরিস্থিতি পর্যালোচনা করেছেন কমিশনের ফুলবেঞ্চ। তার মাঝে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ।সংশোধন-পরিমার্জনের পর  রাজ্যে  প্রকাশিত হয়েছে ২০২৪এর চূড়ান্ত ভোটার তালিকা।নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে এই তালিকা নির্ভুল।সংশোধিত ভোটার  তালিকা  অনুসারে

  • রাজ্যে বাড়ল মহিলা ভোটারের সংখ্যা
  • পুরুষ ভোটারের তুলনায় বাড়ল মহিলা ভোটার
  • মোট ভোটারের সংখ্যা ৭কোটি ৫৮ লক্ষের কাছে
  • মহিলা ভোটার  ৩কোটি ৭৩লক্ষের বেশি
  • পশ্চিমবঙ্গে নতুন ভোটার বাড়ল ৪লক্ষ ৫১হাজার
  • নতুন ভোটারের সংখ্যা  ১১লক্ষ ৩৩হাজারের বেশি
  • ১৮ থেকে ১৯ বছরের ভোটার ১৫লক্ষ ৩১হাজার

এবারের ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দেওয়ার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। চূড়ান্ত ভোটার তালিকা থেকে মোট ৫,৪৭,৭৫৭ জন ভুয়ো ও মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। সবমিলিয়ে ২০২৪এ  ৪,৫১,৭০৬ জন ভোটার বাড়লো এই রাজ্যে। তবে সব থেকে লক্ষণীয় বিষয়, রাজ্যে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বৃদ্ধি । প্রতি বছর ভোটার তালিকা প্রকাশ পায় ৫ জানুয়ারি। কিন্তু নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকা নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ায় তালিকা প্রকাশ আরও পিছিয়ে দেওয়া হয়। তাই এবার ভোটার তালিকা প্রকাশ পেল ২২ জানুয়ারি।এখন মহিলা ভোটারের সংখ্যা বাড়ায় রাজ্যে নারীসমাজের সমর্থন পাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো যে তত্পরতা শুরু করবে তা বলাই যায়।

Free Access

Related Articles