বিনোদন
সিনেমা হলে সরাসরি সম্প্রচার করা হবে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান!

অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান ২২ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চান দেশবাসী। তাই দেশের বিভিন্ন স্থানে সরাসরি অনুষ্ঠানের সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
এর মধ্যে অন্যতম হল সিনেমা হল। সারা ভারত জুড়ে ৭০টি শহরে মোট ১৬০টি প্রেক্ষাগৃহে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখানো হবে।
এই অনুষ্ঠান দেখার জন্য টিকিটের ব্যবস্থা করা হয়েছে। মাত্র ১০০ টাকা খরচ করে এক জনের জন্য টিকিট কেনা যাবে। টিকিটের সঙ্গে থাকবে খাবারের সুবিধাও। দর্শকদের জন্য থাকবে পপকর্ন এবং একটি ঠান্ডা পানীয়ের ব্যবস্থা।






