
The Truth of Bengal: বিলকিস ধর্ষ*ণ মামলায় যেভাবে ক্ষমতার অপব্যবহার করে গুজরাট সরকার দোষী ধর্ষ*কদের ছেড়ে দিয়েছিল তার প্রতিবাদে সারাদেশ জুড়ে প্রতিবাদে ঝড় উঠেছে। গতকালই সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন 2022 সালের 15 ই আগস্ট বিলকিস ধর্ষণকাণ্ডে ১১ জন দোষী বিজেপি কর্মীদের মুক্তি দেয় রাজ্য সরকার, তারই প্রতিবাদে বিলকিস বানো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
দীর্ঘ লড়ায়ের পর অবশেষে তিনি ন্যায়বিচার পেলেন। সুপ্রিম কোর্টের এই রায়ে খুশি দেশের অধিকাংশ মানুষ গতকাল থেকেই বিভিন্ন জায়গায় বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। মঙ্গলবার সকালে হুগলীর চুঁচুড়ার পিপলপাতির মোড় থেকে প্রচুর সংখ্যক মহিলা তৃণমূল কর্মীরা, যেভাবে বিলকিস বানুকে ধর্ষণ করা হয়েছিল এবং তার পরিবারের মানুষদের খুন করা হয়েছিল তার বিরুদ্ধে বিশাল মিছিল বের করে।
এই মিছিলের নেতৃত্ব দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিনের মিছিল থেকে আওয়াজ ওঠে বিজেপির কর্মীদের এই নকারজনক ঘটনার আচরণের বিরুদ্ধে সকলকে গর্জে উঠে। এদিনের এই মিছিল সারা চুঁচুড়া শহর পরিক্রমা করে, শুধুমাত্র তৃণমূল কর্মীরাও নয় বহু সাধারণ মানুষও এই মিছিলে অংশ নেন এবং তারা এই ঘটনা তীব্র প্রতিবাদ করে।






