দেশ
Trending

নতুন বছরে নতুন অতিথি কুনোয়,৩ চিতা শাবককে স্বাগত ন্যাশেনাল পার্কে…

New guest in the new year Kuno, 3 cheetah cubs welcome in the national park...

The Truth OF Bengal: নতুন বছরের শুরুতেই নতুন অতিথিদের পেয়ে খুশি কুনো জাতীয় উদ্যানের কর্মকর্তারা। নিজের এক্স হ্যান্ডেলে চিতা শাবকের ভিডিও পোস্ট করে দেশের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছে কেন্দ্রীয় বনমন্ত্রী ভুপেন্দ্র যাদব। প্রাণী বিশেষজ্ঞদের মতে এখান থেকেই প্রমাণ পাওয়া যাচ্ছে কুনো ন্যাশেনাল পার্কের জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে চিতাগুলি।

২০২৪ এর শুরুতেই মোদীর প্রজেক্ট চিতায় নতুন সুখবর। জন্মাল চিতার তিনটি শাবক। নতুন বছরে নতুন অতিথিদের স্বাগত জানিয়েছে কুনো ন্যাশেনাল পার্ক। এই নিয়ে কুনো জাতীয় উদ্যানে মোট ১৮ টি চিতা রয়েছে। কেন্দ্রীয় বনমন্ত্রী ভুপেন্দ্র যাদব জানিয়েছেন মা এবং ৩ বাচ্চা উভয়ই সুস্থ আছে। নিজের এক্স হ্যান্ডেলে তিনি চিতার ৩ শাবকের একটি ভিডিও ও ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে চিতার বাচ্চাগুলি ডাকছে। হয়তো তারা তাঁর মা কে খুঁজছে। বাচ্চাদের আশেপাশে মা কে কোথাও দেখা যাচ্ছে না ভিডিও তে। চিতা প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকা সমস্ত আধিকারিক, কুনো জাতীয় উদ্যানের সমস্ত কর্মরত ব্যক্তি এবং দেশের সমস্ত পশুপ্রেমীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় বনমন্ত্রী ভুপেন্দ্র যাদবসুবেচ্ছা বার্তা পাঠিয়েছে।

২০২৩ সালে ১৭ সেপ্টেম্বরে নামিবিয়া থেকে ৮ টি চিতা আনা হয়েছিল কুনো ন্যাশেনাল পার্কে। পরবর্তীকালে দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১১ টি চিতা আসে দেশে। তার পর চিতার সংখ্যা দাঁড়ায় ২০ টি। কিন্তু একের পর এক ২০২৩ সালে চিতা মৃত্যুর ঘটনায় বিরোধীরা প্রশ্ন ছোড়ে প্রধানমন্ত্রীর দিকে। নতুন করে এই শাবকের জম্নের ক্ষেত্রে প্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছেন হয় এই দেশের জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে কুনো জাতীয় উদ্যানের চিতারা।

Free Access

Related Articles