বিনোদন

এবার বলিউডে পদার্পণ করলেন সোহিনী, বিপরীতে থাকছেন আরেক বাঙালি নায়ক!

 

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সিনেম্যাটোগ্রাফার হিসেবে কাজ করে আসা শীর্ষ রায় এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। তাঁর প্রথম ছবিটি হবে হিন্দি ভাষায়। ছবিতে অভিনয় করবেন টলিউডের ইন্দ্রনীল সেনগুপ্ত, সোহিনী সরকার, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং বলিউডের কেকে মেনন ও বিজেন্দ্র কালা।

ছবির গল্প সম্পর্কে শীর্ষ এখনও বেশি কিছু বলতে চান না। তবে তিনি জানান, এটি একটি সুপারন্যাচারাল ঘরানার ছবি। ভূতের ছবি হলেও এতে থাকবে অনেক চমক। ছবিটি প্রযোজনা করছেন সুছন্দা চট্টোপাধ্যায়।

শীর্ষ জানান, তাঁর পরিচালনায় হাতেখড়ি হিন্দি ছবি দিয়ে হচ্ছে কারণ এই ছবির কাজ আগে এগিয়ে গেছে। বাংলা ছবি পরিচালনার ইচ্ছেও রয়েছে তাঁর। তবে সময়ের অভাবে তা এখনই সম্ভব হচ্ছে না। ছবির বাকি কাস্টিং এখনও চূড়ান্ত হয়নি। শীর্ষ জানান, বলিউড এবং টলিউডের বেশ কয়েক জনের সঙ্গে কথাবার্তা চলছে। সময় মতো প্রস্তুতি নিতে পারলে আগামী জানুয়ারি মাসে ছবির শুটিং শুরু হবে।

শীর্ষের পরিচালনায় এই ছবিটি বাংলা চলচ্চিত্র জগতে নতুন এক দর্শন প্রদান করবে বলেই আশা করা যাচ্ছে।

Related Articles