বিনোদন
ফের সন্তানসম্ভবা অনুষ্কা, ষষ্ঠ বিবাহ বার্ষিকীতে বড় ঘোষণা করতে পারেন বিরুষ্কা!

ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। এই দুই তারকা বিয়ের পর থেকেই তাদের ভালোবাসা এবং বন্ধুত্ব নিয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছেন।
বিয়ের ছয় বছরেও তাদের মধ্যে এখনো সেই ভালোবাসা এবং বন্ধুত্ব অটুট রয়েছে।বিয়ের পর থেকেই অনুষ্কা সিনেমায় কাজ কমিয়ে দিয়েছেন। বর্তমানে তিনি তার সন্তান এবং পরিবার নিয়ে ব্যস্ত।
২০২১ সালে তাদের প্রথম সন্তান ভামিকা জন্মগ্রহণ করে। সম্প্রতি অনুষ্কা আবারও সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ করেছেন।






